Logo
Logo
×

Advertisement

স্বজন সমাবেশ

স্বজন ভ্রমণ

বড়পুকুরিয়ায় এক দিন

Icon

সেলিম আল রাজ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সমৃদ্ধ দিনাজপুরের ইতিহাস ঐতিহ্য ঘুরে দেখার আগ্রহ অনেক দিনের। সুযোগটা এলো একদিন। সকাল সকাল ঐতিহাসিক রামসাগর ঘুরে রওয়ানা দিই বড়পুকুরিয়া কয়লা খনির দিকে। সকাল সাড়ে নয়টায় পৌঁছাই বড়পুকুরিয়ায়। এটি সংরক্ষিত এলাকা। প্রবেশ করতে হলে আগে থেকেই অনুমতি নিতে হয়। তাৎক্ষণিক আমরা যোগাযোগ করার চেষ্টা করি বড়পুকুরিয়া কয়লা খনিতে প্রবেশের জন্য। কিছুক্ষণ অপেক্ষার পর খনি পরিদর্শনের অনুমতি পেলাম। ভেতরে আমাদের ঘুরে দেখানোর জন্য সঙ্গে দিলেন প্রশাসনিক ভবনের কর্মরত নুরুল ইসলামকে।

প্রায় এক কিলোমিটার গাড়ি চড়ে আমরা প্রশাসনিক ভবনের কাছে নামলাম। আমাদের প্রথম নিয়ে গেলেন কয়লা প্রসেসিং কক্ষে। এরপর আমরা যাই কয়লা খনি আহরণ রুমে। আমরা পৌঁছামাত্র দেখতে পেলাম একদল প্রশিক্ষিত শ্রমিক মাটির নিচে খনিতে প্রবেশের জন্য প্রস্তুত হচ্ছেন। খনির সবকিছু দেখে আমাদের সফরসঙ্গীরা সবাই মুগ্ধ। ভ্রমণ দলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মনখোলা মানুষ আব্দুল ছিদ্দিক স্যার। অন্যান্য স্পটে তাড়াহুড়া করলেও এখানে তার তাগাদা নেই। দুচোখ ভরে দেখলেন কয়লা খনির দৃশ্যাবলি। ভূগর্ভ থেকে তোলা কয়লার পাহাড় দেখে আমরা অবাক। কামাল ভাই, টিটু ভাই উচ্ছ্বাস নিয়ে ছুটলেন বড়পুকুরিয়ার এদিক-ওদিক। সহকর্মী আনোয়ার হোসেন, রাকিবুল হাসান, নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও শাহজাহান সিরাজ সবার উদ্দীপনাই নজর কাড়ে আমাদের। সব জায়গায় আঞ্চলিক প্রীতি বাঙালির রক্তে মাখা। আমরা ময়মনসিংহ থেকে এসেছি-এ খবর শোনার পর বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মেহেদী হাসান মুঠোফোনে যোগাযোগ করেন এবং আমাদের আমন্ত্রণ জানান তার অফিসে। এত দূরে নিজ এলাকার মানুষ পেয়ে আমরাও আনন্দিত। পরিচয় পর্বের পর এলাকার গল্পে মেতে ওঠেন তিনি। কথোপকথনের ফাঁকে বড়পুকুরিয়া কয়লা খনির ওপর তৈরি ডকুমেন্টারিও দেখান তিনি। মাটির নিচে কত বৈচিত্র্য! এদিকে সময়ের কাঁটা নড়ছে। উপ মহা-ব্যবস্থাপক আমাদের নিয়ে নিচে লামলেন। রৌদ্রোজ্জ্বল দিনের আলো ঝলমল চারপাশ। দূর থেকে চোখের সামনে ভেসে আসে কয়লার পাহাড়। বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে আছে কয়লা খনির সরঞ্জাম। আরও কিছুক্ষণ অতিবাহিত করলাম এখানে। এবার ইতি টানার পালা। সবাই একত্রে সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করলাম বিদায়বেলায়। সত্যিই এ আকস্মিক ভ্রমণটা আমাদের জন্য এক দারুণ ঘটনা। বই, পত্রপত্রিকায় পড়া বড়পুকুরিয়া কয়লা খনি বাস্তবে দেখা হয়ে গেল আমাদের। এও কি কম আনন্দের!

Advertisement

Advertisement

আরও পড়ুন

গৌরীপুরে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা

গৌরীপুরে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা

স্বজন ভ্রমণ বড়পুকুরিয়ায় এক দিন

বড়পুকুরিয়ায় এক দিন

স্বজনের গল্প কদম ফুলের বিষাদ

কদম ফুলের বিষাদ

স্বজন সংবাদ মধুপুরে যানজটমুক্ত শহর গড়তে স্বজনদের আলোচনা ও স্মারকলিপি

মধুপুরে যানজটমুক্ত শহর গড়তে স্বজনদের আলোচনা ও স্মারকলিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম