Logo
Logo
×

Advertisement

খেলা

জায়ান ও শমিতদের নিয়ে ২৮ জনের প্রাথমিক দল

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জায়ান ও শমিতদের নিয়ে ২৮ জনের প্রাথমিক দল

Advertisement

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে রোববার ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে ব্রাদার্স ইউনিয়নের ২৩ বছর বয়সি গোলকিপার ইসহাক আকন্দই একমাত্র নতুন মুখ। আগামী ২৬ মার্চ ভিয়েতনামে স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা।

গত বছরের নভেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে থাকা পাঁচ ফুটবলারকে এবার ক্যাম্প থেকে বাদ দিয়েছেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। নিষেধাজ্ঞার কারণে উইঙ্গার রাকিবুল হাসান ও ডিফেন্ডার তপু বর্মণের জায়গা হয়নি। এছাড়া ইংল্যান্ড প্রবাসী ফরোয়ার্ড কিউবা মিচেল এবং ডিফেন্ডার তাজ উদ্দিনও বাদ পড়েছেন। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘোষিত প্রাথমিক ক্যাম্পে রাখা হয়নি। তবে তিনি ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, মনজুরুর রহমান মানিক ও ইসা ফয়সাল। তরুণ স্ট্রাইকার মিরাজুল ইসলাম, অভিজ্ঞ রফিকুল ইসলাম ও সুমন রেজাও আবার দলে ফিরেছেন। ভারতের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে না থাকা ফাহামিদুল ইসলামও এবার স্কোয়াডে আছেন। অভিজ্ঞ গোলকিপার আনিসুর রহমান জিকোর দলে ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি। ক্যাম্পে যোগ দিতে খেলোয়াড়দের আজ ঢাকার একটি হোটেলে টিম ম্যানেজারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

২৮ সদস্যের স্কোয়াড-

গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান ও ইসহাক আকন্দ। ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান মানিক ও ইসা ফয়সাল। মিডফিল্ডার : কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও শমিত সোম। ফরোয়ার্ড : আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এমন মাঠে ফুটবল খেলা যায় না কি!

এমন মাঠে ফুটবল খেলা যায় না কি!

শুরুতেই চ্যাম্পিয়ন রংপুরের ঢাকা পরীক্ষা

শুরুতেই চ্যাম্পিয়ন রংপুরের ঢাকা পরীক্ষা

বৃষ্টি জয়ী হলে স্বর্ণ পাবে কে?

বৃষ্টি জয়ী হলে স্বর্ণ পাবে কে?

নিশিতার নৈপুণ্যে জয়ে শুরু বাংলাদেশের

নিশিতার নৈপুণ্যে জয়ে শুরু বাংলাদেশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম