Logo
Logo
×

Advertisement

খেলা

এমন মাঠে ফুটবল খেলা যায় না কি!

১ মোহামেডান, ফকিরেরপুল ০

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এমন মাঠে ফুটবল খেলা যায় না কি!

Advertisement

ধারে-ভারে এবার মোহামেডান ঢের এগিয়ে অন্যদের চেয়ে। সেই তারা নতুন ফুটবল মৌসুম শুরু করল সাদামাটাভাবে। চাঁদপুর জেলা স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান ১-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্সকে। সেই অর্থে সাদা-কালোদের শুরুটা বর্ণিল হয়নি। ম্যাচের ১৮ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন জাহিদ হোসেন শান্ত। মোহামডেন অধিনায়ক উজবেক মিডফিল্ডার মোজাফফরভের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন জাহিদ। তবে জয়-পরাজয় ছাপিয়ে এদিন আলোচনায় উঠে আসে মাঠের যাচ্ছেতাই অবস্থা। অসমতল এবড়োখেবড়ো মাঠের অনেক জায়গায় ঘাস উঠে গেছে। এতে খেলোয়াড়দের পক্ষে বল নিয়ন্ত্রণে রাখা এবং পাস দেওয়া দুরূহ হয়ে ওঠে। ফুটবল খেলার জন্য এমন অনুপযোগী মাঠে কীভাবে পেশাদার লিগের আয়োজন করল বাফুফে, ফুটবলবোদ্ধাদের তা বোধগম্য নয়।

গোল হজমের পর ফকিরেরপুল ম্যাচে সমতা আনার একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। কিংস থেকে এবার মোহামেডানে যোগ দেওয়া গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দৃঢ়তাও ফকিরেরপুলকে হতাশ করেছে। প্রথমার্ধে অন্তত বারদুয়েক প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করেছেন মোহামেডানের গোলপোস্টের নিচে প্রথম দাঁড়ানো জিকো। মোহামেডান জয় দিয়ে লিগ শুরু করেছে। আর ফকিরেরপুল দ্বিতীয় ম্যাচে এটি প্রথম হার। গত বছরের জানুয়ারিতে মোহামেডান হেরেছিল ফকিরেরপুলের কাছে। এবার আর্জেন্টাইন-স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলার অধীনে নিজেদের প্রথম ম্যাচ জিতে সেই হারের প্রতিশোধ নিল সাদা-কালো শিবির। দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে রুখে দিয়েছে পিডব্লুডি। মানিকগঞ্জে অনুষ্ঠিত ম্যাচ ১-১ গোলে ড্র হয়। মুন্সীগঞ্জে বাংলাদেশ পুলিশ এফসি ৩-০ গোলে হারায় নবাগত চট্টগ্রাম সিটি এফসিকে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এমন মাঠে ফুটবল খেলা যায় না কি!

এমন মাঠে ফুটবল খেলা যায় না কি!

শুরুতেই চ্যাম্পিয়ন রংপুরের ঢাকা পরীক্ষা

শুরুতেই চ্যাম্পিয়ন রংপুরের ঢাকা পরীক্ষা

বৃষ্টি জয়ী হলে স্বর্ণ পাবে কে?

বৃষ্টি জয়ী হলে স্বর্ণ পাবে কে?

নিশিতার নৈপুণ্যে জয়ে শুরু বাংলাদেশের

নিশিতার নৈপুণ্যে জয়ে শুরু বাংলাদেশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম