Logo
Logo
×

Advertisement

খেলা

বৃষ্টি জয়ী হলে স্বর্ণ পাবে কে?

ভারত পাকিস্তান এশিয়াড ক্রিকেট ফাইনাল আজ

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাপানের নিশিনে আজ এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটের হাইভোল্টেজ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। মহারণের আগে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে জাপানের আবহাওয়া। ব্যাট-বলের লড়াই ছাপিয়ে প্রশ্ন এখন ফাইনালে বৃষ্টি জয়ী হলে স্বর্ণ পাবে কে?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নিশিনে আজ সকালে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬২ শতাংশ। বিকালের দিকে সেই সম্ভাবনা কিছুটা কমে ২৫ শতাংশে দাঁড়ালেও পুরো খেলা নির্বিঘ্নে সম্পন্ন হওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এছাড়া তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রায় ৩৭ শতাংশ মেঘলা আকাশের কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়া বা ওভার কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

বৃষ্টিতে যদি বল মাঠে না গড়ায়, তবে স্বর্ণপদক কোন দল পাবে? ২০২৩ এশিয়ান গেমসে আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে শেষ না হওয়ায় আইসিসি টি ২০ র‌্যাংকিংয়ে শীর্ষে থাকার সুবাদে ভারতকে সরাসরি চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। তবে এবারের আসরে সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আবহাওয়াজনিত কারণে ফাইনাল ভেস্তে গেলে কোনো একটি দেশ চ্যাম্পিয়ন হবে না; বরং ফাইনালিস্ট দুই দল ভারত ও পাকিস্তানের মধ্যে স্বর্ণ ভাগ করে দেওয়া হবে।

সেমিফাইনালের ফর্ম অবশ্য ভারতের পক্ষেই কথা বলছে। সেমিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৯ রান তোলে ভারত। এরপর শ্রীলংকাকে মাত্র ৪৫ রানে অলআউট করে ১২৪ রানে জয় পায় ভারত। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নয় বল বাকি থাকতেই ছয় উইকেটে জয় পায় পাকিস্তান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এমন মাঠে ফুটবল খেলা যায় না কি!

এমন মাঠে ফুটবল খেলা যায় না কি!

শুরুতেই চ্যাম্পিয়ন রংপুরের ঢাকা পরীক্ষা

শুরুতেই চ্যাম্পিয়ন রংপুরের ঢাকা পরীক্ষা

বৃষ্টি জয়ী হলে স্বর্ণ পাবে কে?

বৃষ্টি জয়ী হলে স্বর্ণ পাবে কে?

নিশিতার নৈপুণ্যে জয়ে শুরু বাংলাদেশের

নিশিতার নৈপুণ্যে জয়ে শুরু বাংলাদেশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম