Logo
Logo
×

Advertisement

খেলা

শুরুতেই চ্যাম্পিয়ন রংপুরের ঢাকা পরীক্ষা

সিলেটে ময়মনসিংহ খুলনায় বরিশাল ও চট্টগ্রামে রাজশাহী

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শুরুতেই চ্যাম্পিয়ন রংপুরের ঢাকা পরীক্ষা

Advertisement

লাল বল, সাদা পোশাক, চারদিনের লড়াই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) মানেই দেশের ক্রিকেটের শিকড়ে ফিরে যাওয়া। এবার সেই চেনা আয়োজনে থাকছে নতুনের ছোঁয়া। বদল এসেছে নিয়মে, আয়োজনে। আজ মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর।

আট বিভাগীয় দল নিয়ে এবারের লড়াই। সিঙ্গেল রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ। সাত রাউন্ডে মোট ২৮টি চারদিনের ম্যাচ। টুর্নামেন্ট চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। প্রায় দেড় মাসের লাল বলের পরীক্ষায় নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা। এবারের আসরে সবচেয়ে বড় চমক ব্যাগি ক্যাপ। এনসিএলের ইতিহাসে এই প্রথম ক্রিকেটারদের মাথায় উঠছে টেস্ট ক্রিকেটের ঐতিহ্যবাহী এই টুপি। প্রথম শ্রেণির ক্রিকেটের মর্যাদা আরও বাড়াতেই এমন উদ্যোগ বিসিবির। এবারই প্রথম জাতীয় ক্রিকেট লিগে অধিনায়করা ব্লেজার গায়ে টস করতে নামবেন। এছাড়া সব দলের জন্য আলাদা কাস্টমাইজড হেলমেটও সরবরাহ করেছে বোর্ড।

বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের সামনে শুরুতেই কঠিন পরীক্ষা। মিরপুরে তাদের প্রতিপক্ষ ঢাকা। সিলেটে স্বাগতিকরা খেলবে ময়মনসিংহের বিপক্ষে। খুলনায় খুলনা ও বরিশাল এবং চট্টগ্রামে চট্টগ্রাম ও রাজশাহী লড়াইয়ে নামবে। শুধু ট্রফির লড়াই নয়, জাতীয় দলে ঢোকার দরজায় কড়া নাড়ারও বড় মঞ্চ এনসিএল। নতুন নিয়ম, নতুন আবহে এবার জাতীয় ক্রিকেট লিগের গল্পটাও যেন একটু নতুন করে লেখা হতে যাচ্ছে।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি রাজশাহী বগুড়া ও কক্সবাজারেও হবে এবারের এনসিএলের ম্যাচ। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে প্রথম কয়েক রাউন্ডে জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারকে পাওয়া যাবে না। লিটন-মুশফিকুররা ব্যস্ত থাকবেন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। এছাড়া ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এমন মাঠে ফুটবল খেলা যায় না কি!

এমন মাঠে ফুটবল খেলা যায় না কি!

শুরুতেই চ্যাম্পিয়ন রংপুরের ঢাকা পরীক্ষা

শুরুতেই চ্যাম্পিয়ন রংপুরের ঢাকা পরীক্ষা

বৃষ্টি জয়ী হলে স্বর্ণ পাবে কে?

বৃষ্টি জয়ী হলে স্বর্ণ পাবে কে?

নিশিতার নৈপুণ্যে জয়ে শুরু বাংলাদেশের

নিশিতার নৈপুণ্যে জয়ে শুরু বাংলাদেশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম