Logo
Logo
×

Advertisement

খেলা

নিশিতার নৈপুণ্যে জয়ে শুরু বাংলাদেশের

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ব্যাট হাতে ৩৩ বলে ২৩ রান। বল হাতে চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে দুই উইকেট। খুলনার অষ্টাদশী নিশিতা আক্তারের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৩০ রানে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে শুক্রবার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি ২০ সিরিজের উদ্বোধনী ম্যাচের মুখ্য পারফরমার নিশিতা। ম্যাচসেরা নিশি (নিশিতার ডাক নাম)।

টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের মেয়েরা ২০ ওভারে ১১৭ রান করেন আট উইকেটে। ২৫ বলে অপরাজিত ৩৪ রান আসে সাদিয়া আক্তারের ব্যাট থেকে। তিনটি উইকেট নেন স্বাগতিক দলের মাহনুর জেব। দুটি উইকেট পান রোজিনা আকরাম। ১১৮ তাড়া করতে নেমে পাকিস্তানের মেয়েরা থামেন ছয় উইকেটে ৮৭ রানে। একপর্যায়ে তারা পাঁচ উইকেট হারিয়েছিল মাত্র ৩৭ রানে। সর্বোচ্চ ২৯ রান কিপার-ব্যাটার কোমাল খানের। নিশিতার দুই উইকেট ছাড়াও একটি করে উইকেট নেন বাংলাদেশের তিনজন বোলার। টুর্নামেন্টের অপর দল শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী। বাংলাদেশ সোমবার দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ১১৭/৮, ২০ ওভারে (নিশিতা আক্তার ২৩, সাদিয়া ইসলাম ১২, সাদিয়া আক্তার ৩৪*। মাহনুর জেব ৩/২৪, রোজিনা আকরাম ২/৩৩)।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ৮৭/৬, ২০ ওভারে (রাভাইল ফারহান ১৭, কোমাল খান ২৯, জুফিশা আইয়াজ ১২। নিশিতা আক্তার ২/১৬)।

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ৩০ রানে জয়ী।

ম্যাচসেরা : নিশিতা আক্তার (বাংলাদেশ)।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এমন মাঠে ফুটবল খেলা যায় না কি!

এমন মাঠে ফুটবল খেলা যায় না কি!

শুরুতেই চ্যাম্পিয়ন রংপুরের ঢাকা পরীক্ষা

শুরুতেই চ্যাম্পিয়ন রংপুরের ঢাকা পরীক্ষা

বৃষ্টি জয়ী হলে স্বর্ণ পাবে কে?

বৃষ্টি জয়ী হলে স্বর্ণ পাবে কে?

নিশিতার নৈপুণ্যে জয়ে শুরু বাংলাদেশের

নিশিতার নৈপুণ্যে জয়ে শুরু বাংলাদেশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম