Logo
Logo
×

Advertisement

খেলা

সেমিফাইনালে প্রতিপক্ষ নেপাল

ভারতের কাছে হার বাংলাদেশের

প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলের কষ্টার্জিত জয়েই দুর্বলতার ইঙ্গিত মিলেছিল

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতের কাছে হার বাংলাদেশের

ছবি-বাফুফে

Advertisement

গোয়ার আকাশে তখন সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হচ্ছে। পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামের সবুজ গালিচায় দাঁড়িয়ে ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। একদিকে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন, অন্যদিকে আগের দুই হারের প্রতিশোধ নেওয়ার দৃঢ় সংকল্প। শেষ পর্যন্ত হাসল স্বাগতিক ভারতই। রোববার সাফ নারী চ্যাম্পিয়নশিপের বি-গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। আর রানার্সআপ হয়ে ৩ জুন প্রথম সেমিফাইনালে এ-গ্রুপের শীর্ষ দল নেপালের মুখোমুখি হবে মারিয়া মান্দার নেতৃত্বাধীন লাল-সবুজের মেয়েরা। অন্য সেমিফাইনালে লড়বে ভারত ও ভুটান।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যের পেছনে যে সমন্বয়, যে অভিজ্ঞতার শক্ত ভিত ছিল, এবার তার অনেকটাই অনুপস্থিত। নিয়মিত অধিনায়ক সাবিনা খাতুন নেই। কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধে দল থেকে ছিটকে পড়েছেন মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়া। মাঠে সেই শূন্যতার ছাপ স্পষ্ট হয়ে উঠল।

প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলের কষ্টার্জিত জয়েই দুর্বলতার ইঙ্গিত মিলেছিল। ভারতের বিপক্ষে তা আরও প্রকট হয়ে ধরা দিল। কোচ বাটলার একাদশে দুটি পরিবর্তন আনেন। প্রথমবারের মতো বাইরে রাখা হয় ডিফেন্ডার আফঈদা খন্দকারকে। তার জায়গায় সুযোগ পান সুরমা জান্নাত। চোট কাটিয়ে মিডফিল্ডার মনিকা চাকমা ফিরলেও একাদশের বাইরে চলে যান উমেহলা মারমা। ম্যাচের শুরুতেই আনিকা রানিয়া সিদ্দিকীর সামনে আসে দুর্দান্ত সুযোগ। কিন্তু তার শট চলে যায় গোলরক্ষকের হাতে। এরপর দুই দলই আক্রমণ-পালটা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভারতের আক্রমণ ধারালো হতে থাকে।

৩৬ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। একটি লং ক্রস ক্লিয়ার করতে গিয়ে কোহাতি কিসকুর হেড চলে যায় পিয়ারি সাসার সামনে। সুযোগ লুফে নিয়ে ঠান্ডা মাথার কোনাকুনি শটে মিলি আক্তারকে পরাস্ত করে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। বিরতির পরও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ৬৮ মিনিটে লিন্ডা কম সার্তোর শক্তিশালী শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মিলি আক্তার। কিন্তু ৭৭ মিনিটে সেই লিন্ডাকেই বক্সের ভেতর ফাউল করেন সুরমা জান্নাত। রেফারি ওম চকি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে ব্যবধান ২-০ করেন লিন্ডা। শেষ মুহূর্তে বাংলাদেশের রক্ষণভাগের হতাশা আরও বাড়িয়ে দেন মালবিকা। তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। সেই সঙ্গে আগের দুই আসরে ৩-০ ও ৩-১ গোলের পরাজয়ের প্রতিশোধও সম্পূর্ণ করে ভারত। বাংলাদেশ গোলমুখে কয়েকটি আক্রমণ গড়লেও ছিল না কাঙ্ক্ষিত ধার। ঋতুপর্ণা চাকমা কিংবা আনিকা রানিয়া সিদ্দিকী কেউই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেননি। ভুল পাস, লক্ষ্যহীন শট আর সমন্বয়হীন ফুটবলের খেসারত দিয়েই মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

তবে স্বপ্ন এখনো শেষ হয়নি। শিরোপার পথে নতুন চ্যালেঞ্জ হয়ে সামনে দাঁড়িয়ে আছে শক্তিশালী নেপাল। ভারতের কাছে হার লাল-সবুজের মেয়েদের হতাশ করলেও সেমিফাইনালের মঞ্চে নিজেদের নতুন করে প্রমাণ করার সুযোগ এখনো রয়ে গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাইটক্লাব কাণ্ডে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর

নাইটক্লাব কাণ্ডে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর

এশিয়ার ফুটবলে আসছে ‘নেশনস লিগ’, নতুন বাস্তবতা বাংলাদেশেরও

এশিয়ার ফুটবলে আসছে ‘নেশনস লিগ’, নতুন বাস্তবতা বাংলাদেশেরও

নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল

নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে কড়া বার্তা ম্যানেজার বাবুর

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে কড়া বার্তা ম্যানেজার বাবুর

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই নারী

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই নারী

৯ গোল খেয়ে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

৯ গোল খেয়ে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

আরও পড়ুন

গোধূলিলগ্নে মহানায়ক

গোধূলিলগ্নে মহানায়ক

বাংলাদেশের স্বপ্ন ফাইনালে খেলা

বাংলাদেশের স্বপ্ন ফাইনালে খেলা

শেষ বলে হার মেয়েদের

শেষ বলে হার মেয়েদের

একমাত্র টেস্টে আরেক প্রতিপক্ষ প্রচণ্ড গরম

একমাত্র টেস্টে আরেক প্রতিপক্ষ প্রচণ্ড গরম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম