Logo
Logo
×

Advertisement

খেলা

প্রতিশ্রুতির ফাঁদে নারী ফুটবল শিরোপা আছে, টাকা নেই

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রতিশ্রুতির ফাঁদে নারী ফুটবল শিরোপা আছে, টাকা নেই

Advertisement

২০২২ সালে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম শিরোপা জিতে লাল-সবুজের মেয়েরা বদলে দিয়েছিলেন ফুটবলের মানচিত্র। ২০২৪ সালে সেই ধারাবাহিকতা ধরে রেখে আবারও তারা বসেছিল শ্রেষ্ঠত্বের আসনে। টানা দুবারের সাফল্যে যখন দেশের ফুটবল আকাশে উৎসবের আলো, তখনই ঘোষণা আসে বড় অঙ্কের পুরস্কারের। খেলোয়াড়দের জন্য দেড় কোটি টাকার আর্থিক পুরস্কার। সেই ঘোষণা আজও ঘোষণাই রয়ে গেছে। দুই বছর পেরিয়ে গেলেও সাফজয়ী নারী ফুটবলারদের হাতে পৌঁছায়নি প্রতিশ্রুত সেই অর্থ। ঋতুপর্ণা চাকমা, সাবিনা খাতুন, মারিয়া মান্দারা মাঠে ঘাম ঢেলে দেশের পতাকা উড়িয়েছেন। তারা এখনো দাঁড়িয়ে প্রতিশ্রুতি আর বাস্তবতার মাঝখানে এক অস্বস্তির শূন্যতায়। সাফ জয়ের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)সভাপতি তাবিথ আউয়াল খেলোয়াড়দের জন্য দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা প্রশংসিত হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিশ্রুতি পরিণত হয়েছে প্রশ্নবিদ্ধ নীরবতায়। ২০২২ ও ২০২৪ সালের সাফল্য নারী ফুটবলের সম্ভাবনাকে আকাশচুম্বী করেছে। কিন্তু সেই সম্ভাবনার ভিত প্রতিশ্রুতি ভাঙার ইতিহাসে দাঁড়িয়ে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাইটক্লাব কাণ্ডে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর

নাইটক্লাব কাণ্ডে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর

এশিয়ার ফুটবলে আসছে ‘নেশনস লিগ’, নতুন বাস্তবতা বাংলাদেশেরও

এশিয়ার ফুটবলে আসছে ‘নেশনস লিগ’, নতুন বাস্তবতা বাংলাদেশেরও

নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল

নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে কড়া বার্তা ম্যানেজার বাবুর

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে কড়া বার্তা ম্যানেজার বাবুর

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই নারী

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই নারী

৯ গোল খেয়ে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

৯ গোল খেয়ে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

আরও পড়ুন

গোধূলিলগ্নে মহানায়ক

গোধূলিলগ্নে মহানায়ক

বাংলাদেশের স্বপ্ন ফাইনালে খেলা

বাংলাদেশের স্বপ্ন ফাইনালে খেলা

শেষ বলে হার মেয়েদের

শেষ বলে হার মেয়েদের

একমাত্র টেস্টে আরেক প্রতিপক্ষ প্রচণ্ড গরম

একমাত্র টেস্টে আরেক প্রতিপক্ষ প্রচণ্ড গরম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম