Logo
Logo
×

Advertisement

খেলা

দ্বিতীয় টেস্টে খেলতে বাধা নেই শরীফুলের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দ্বিতীয় টেস্টে খেলতে বাধা নেই শরীফুলের

সংগৃহীত

Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে বাঁ-হাতি পেসার শরীফুল ইসলামের। চোট কাটিয়ে সোমবার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তাকে বিবেচনা করতে এখন আর কোনো বাধা নেই। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও মুজাদ্দেদ আলফা সানি। তিনি বলেন, ‘শরীফুল ফিটনেস টেস্টে পাশ করেছে। বিষয়টি আমরা ম্যানেজমেন্টকে জানিয়েছি। দ্বিতীয় টেস্টের জন্য সে ফিট।’ সবশেষ জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোটে পড়েন শরীফুল। ওই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে রাখা হয়নি তাকে। দেশে ফিরে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যান এই ২৫ বছর বয়সি পেসার। ২২ আগস্ট ম্যাকেতে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। তার আগে বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট জীর্ণশীর্ণ হৃদয়বিদীর্ণ ব্যাটিং

জীর্ণশীর্ণ হৃদয়বিদীর্ণ ব্যাটিং

‘টেস্ট ড্র করাও একটা শিল্প’

‘টেস্ট ড্র করাও একটা শিল্প’

তিন ম্যাচে নিষিদ্ধ আরিফ

তিন ম্যাচে নিষিদ্ধ আরিফ

নারী ফুটবল লিগ চাঁদপুরে ঋতুপর্ণা

চাঁদপুরে ঋতুপর্ণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম