Logo
Logo
×

Advertisement

খেলা

নারী ফুটবল লিগ

চাঁদপুরে ঋতুপর্ণা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মেয়েদের ফুটবল লিগে কারা খেলবেন, সেই তালিকা এখনো প্রকাশ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দল গঠন শুরু হয়ে গেছে। নারী লিগে খেলতে আগ্রহী চাঁদপুর স্পোর্টিং ক্লাব জানিয়েছে, ঋতুপর্ণা চাকমা, কৃষ্ণা রানী সরকার ও শিউলি আজিমের সঙ্গে তাদের পাকা কথা হয়েছে। আরেক নতুন দল আর্কের হয়ে ঘরোয়া লিগে ফেরার পথে সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও নীলা। ডিসেম্বরের শেষদিকে লিগ শুরু হওয়ার কথা।

গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী স্টারসের হয়ে খেলেছিলেন ঋতুপর্ণা, আফঈদা খন্দকার ও রুপনা চাকমা। আফঈদা ও রুপনার সঙ্গে রাজশাহীর কথা চলছে। ঋতুপর্ণা দল ছেড়েছেন, এটা নিশ্চিত। চাঁদপুরে যোগ দেওয়ার বিষয়ে ঋতুপর্ণা নিজে কিছু জানাননি। চাঁদপুরের ম্যানেজার মারুফ হোসেন বলেন, ‘ঋতুপর্ণা, শিউলি আজিম, কৃষ্ণা রানীসহ কয়েকজন জাতীয় তারকা ফুটবলারের সঙ্গে আমাদের চূড়ান্ত কথা হয়েছে। ভালোমানের বিদেশি ফুটবলারও আনার চেষ্টা চলছে।’ কৃষ্ণা বলেন, ‘আমি চাঁদপুরকে কথা দিয়েছি, তাদের হয়েই খেলব।’

চাঁদপুর স্পোর্টিং ক্লাব সম্প্রতি ফুটসাল লিগে খেলেছে। এবারই প্রথম মেয়েদের ফুটবল লিগে খেলবে তারা। ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ জানান, চাঁদপুরের কয়েকজন ক্রীড়ামোদী এই উদ্যোগ নিয়েছেন। দেশি-বিদেশি তারকাদের পাশাপাশি উঠতি ফুটবলারদেরও দলে রাখতে চান তারা।

আরাফাত রহমান কোকোর নামের ইংরেজি আদ্যক্ষর নিয়ে গড়া আর্কও শক্তিশালী দল গড়ছে। গত আসরে নারী লিগে খেলতে না পারা সাবিনা, মাসুরা ও নীলার এই দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারা এখন মালদ্বীপের লিগে খেলছেন। সে লিগ ডিসেম্বরের মাঝামাঝি শেষ হওয়ার কথা। গতবার ফরাশগঞ্জের হয়ে খেলা মনিকা ও মারিয়াও আর্কে যোগ দেওয়ার পথে। গত আসরে শিরোপার লড়াইয়ে থাকা ফরাশগঞ্জ অবশ্য এখনো দল গঠনে নামেনি। ক্লাবের কর্মকর্তা বাবুরাম বলেন, ‘ফেডারেশন এখনো জানায়নি কারা লিগে খেলতে পারবে। কীভাবে লিগ হবে, এরপর আমরা দল গঠনের পরিকল্পনা করব।’ বাফুফের নিয়ম অনুযায়ী, নারী লিগে অংশ নিতে নতুন ক্লাবকে ফেডারেশনের অনুকূলে ২০ লাখ টাকার পে-অর্ডার জমা দিতে হয়। খেলোয়াড়দের সঙ্গে চুক্তি এগোলেও নতুন দলগুলো এখনো সেই অর্থ জমা দেয়নি বলে জানা গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট জীর্ণশীর্ণ হৃদয়বিদীর্ণ ব্যাটিং

জীর্ণশীর্ণ হৃদয়বিদীর্ণ ব্যাটিং

‘টেস্ট ড্র করাও একটা শিল্প’

‘টেস্ট ড্র করাও একটা শিল্প’

তিন ম্যাচে নিষিদ্ধ আরিফ

তিন ম্যাচে নিষিদ্ধ আরিফ

নারী ফুটবল লিগ চাঁদপুরে ঋতুপর্ণা

চাঁদপুরে ঋতুপর্ণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম