Logo
Logo
×

Advertisement

খেলা

‘টেস্ট ড্র করাও একটা শিল্প’

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সেঞ্চুরিয়ন টেস্টে কঠিন পরীক্ষায় বাংলাদেশের ব্যাটারদের জন্য প্রেরণা হতে পারেন ড্যারিল মিচেল ও গ্রেন ফিলিপস। ভারতের বিপক্ষে সোমবার ড্র হওয়া ওয়েলিংটন টেস্টে এই দুই কিউই ব্যাটার ৩০০র বেশি বল খেলেছেন। বেসিন রিজার্ভের পিচে ১২০ ওভার ব্যাট করে প্রথম টেস্ট অমীমাংসিত রাখে নিউজিল্যান্ড। জিততে হলে শেষদিনে আট উইকেট নিতে হতো ভারতকে। পুরোনো বলে ৩৭ ওভারে তিন উইকেট নিয়ে সফরকারীরা আশা জাগিয়েছিল। কিন্তু বাদ সাধেন মিচেল ও ফিলিপস। দুজন মিলে ৪৩ ওভার কাটিয়ে দেন ক্রিজে। মিচেল ১৮৬ বল খেলে মাত্র ৪৯ রান করেন। ফিলিপস খেলেন ১২৬ বল। রান মাত্র ২৬। দুজনই অপরাজিত থাকেন। চা-বিরতির পর টানা ৪৩ বলে কোনো রান করেননি তারা।

ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম বলেন, ‘সংকটের মুহূর্তে সব সময় দলের ত্রাতা হয়ে ওঠে ড্যারিল মিচেল।’ আর ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়ার মন্তব্য, ‘টেস্ট ড্র করা এখনো একটি শিল্প।’ বাংলাদেশের ব্যাটারদের এখান থেকে শেখার আছে। নিউজিল্যান্ডের শেষ স্বীকৃত দুই ব্যাটার মিচেল ও ফিলিপস যখন দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন, তখনো ম্যাচের শেষ সেশনের এক ঘণ্টা বাকি। ভারতকে বাকি ১৫ ওভারে নিতে হতো পাঁচ উইকেট। তখনই শুবমান গিলের ড্রয়ের প্রস্তাব মেনে নেয় নিউজিল্যান্ড। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয় স্বাগতিকরা। টেস্ট ক্রিকেট তো আসলে ধৈর্যের খেলা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট জীর্ণশীর্ণ হৃদয়বিদীর্ণ ব্যাটিং

জীর্ণশীর্ণ হৃদয়বিদীর্ণ ব্যাটিং

‘টেস্ট ড্র করাও একটা শিল্প’

‘টেস্ট ড্র করাও একটা শিল্প’

তিন ম্যাচে নিষিদ্ধ আরিফ

তিন ম্যাচে নিষিদ্ধ আরিফ

নারী ফুটবল লিগ চাঁদপুরে ঋতুপর্ণা

চাঁদপুরে ঋতুপর্ণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম