Logo
Logo
×

Advertisement

খেলা

তিন ম্যাচে নিষিদ্ধ আরিফ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রেফারির সঙ্গে তর্ক ও ধাক্কাধাক্কির ঘটনায় জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। এবার শাস্তি পেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের মিডফিল্ডার আরিফ। সংযুক্ত আরব আমিরাতে এএফসির বাছাইপর্বে প্রতিপক্ষের খেলোয়াড়কে গুরুতর ফাউল ও রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এএফসি। সঙ্গে ৩৫০ মার্কিন ডলার জরিমানা। সিরিয়ার কাছে ৫-১ গোলে হারা ম্যাচের ৭১ মিনিটে লাল কার্ড পান আরিফ। জরিমানার টাকা এক মাসের মধ্যে দিতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এএফসির এ সিদ্ধান্ত প্রকাশ করেনি।

মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টে রেফারির সঙ্গে তর্ক ও ধাক্কাধাক্কির ঘটনায় আল আমিনকে শাস্তি দিয়েছিল ফিফা। তিনি সেই খবর পান প্রায় এক সপ্তাহ পর সংবাদমাধ্যমের মাধ্যমে। তাকে জানাতে কেন এত দেরি হয়েছিল, বাফুফের নির্বাহী কমিটির সভায় সংশ্লিষ্ট কর্মীদের কাছে তার ব্যাখ্যা চেয়েছিলেন সভাপতি। পরে শাস্তির বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেয় বাফুফে। আল আমিন বলেন, ‘ফিফা আমাকে এত বড় শাস্তি দিয়েছিল, সেটা ফেডারেশনের আগে আপনাদের মাধ্যমে জেনেছি। ফেডারেশন বলছে আমার জন্য আপিল করছে। আপিলের চিঠি চাইলেও আমাকে দেয়নি।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট জীর্ণশীর্ণ হৃদয়বিদীর্ণ ব্যাটিং

জীর্ণশীর্ণ হৃদয়বিদীর্ণ ব্যাটিং

‘টেস্ট ড্র করাও একটা শিল্প’

‘টেস্ট ড্র করাও একটা শিল্প’

তিন ম্যাচে নিষিদ্ধ আরিফ

তিন ম্যাচে নিষিদ্ধ আরিফ

নারী ফুটবল লিগ চাঁদপুরে ঋতুপর্ণা

চাঁদপুরে ঋতুপর্ণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম