Logo
Logo
×

Advertisement

খেলা

কঠিন শাস্তির মুখে ম্যানসিটি

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মৌসুমের প্রথম পাঁচ ম্যাচের সবকটি জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যানসিটি। তবে মাঠের বাইরে ক্লাবটির সামনে এখন কঠিন শাস্তির শঙ্কা। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই দোষী সাব্যস্ত হয়েছে সিটি। ২০০৯-১০ মৌসুম থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত সময়ের মধ্যে এসব নিয়ম ভেঙেছে তারা। সিটি অবশ্য শুরু থেকে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছিল। পুরো বিষয়টির তদন্তের দায়িত্ব ২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি স্বাধীন সংস্থার কাছে হস্তান্তর করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট বার্ষিক আয় ও ক্লাব পরিচালনা ব্যয়সংক্রান্ত সঠিক আর্থিক হিসাবের তথ্য দিতে ব্যর্থ হয় সিটি।

কয়েক বছরের তদন্তে একটি বাদে সব অভিযোগই সত্য প্রমাণিত হয়েছে। তবে সিটিকে দোষী সাব্যস্ত করা হলেও এখনো শাস্তির সিদ্ধান্ত হয়নি। সিটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। ফলে শাস্তি চূড়ান্ত হতে আরও সময় লাগবে। শেষ পর্যন্ত আপিল খারিজ হয়ে গেলে মহাবিপদে পড়বে সিটি।

স্বাধীন কমিশন অভিযোগের সময়কালে সিটির জেতা আটটি শিরোপাই কেড়ে নেওয়া হতে পারে। সম্ভাব্য শাস্তির আরেকটি হতে পারে পয়েন্ট কাটা ও বড় অঙ্কের আর্থিক জরিমানা। সবচেয়ে কঠিন শাস্তি হতে পারে প্রিমিয়ার লিগ থেকে অবনমন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মাঠে সবচেয়ে সহজ ভাষা ফুটবল

মাঠে সবচেয়ে সহজ ভাষা ফুটবল

ফুটবলের পর এবার ক্রিকেটে মালয়েশিয়া

ফুটবলের পর এবার ক্রিকেটে মালয়েশিয়া

হকিতে টানা দ্বিতীয় জয়

হকিতে টানা দ্বিতীয় জয়

কঠিন শাস্তির মুখে ম্যানসিটি

কঠিন শাস্তির মুখে ম্যানসিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম