হকিতে টানা দ্বিতীয় জয়
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ান গেমস পুরুষ হকিতে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। শনিবার পুল-এ’র ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে। দুটি গোল করেন আমিরুল ইসলাম। একটি রাসেল মাহমুদ জিমি। এশিয়াড পুরুষ হকিতে নিজেদের প্রথম দুই ম্যাচে হারের পর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে টানা দুই ম্যাচ জিতে।
ম্যাচের ১১ ও ৩১ মিনিটে প্রথম দুটি গোল আসে পেনালটি কর্নার স্পেশালিস্ট আমিরুল ইসলামের স্টিক থেকে। ৩৭ মিনিটে জিমির ফিল্ড গোলে বাংলাদেশ লিড বাড়ায় ৩-০তে। ৪৮ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায় ইন্দোনেশিয়া। এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং পরের ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হারে। এরপর শ্রীলংকাকে ৫-১ গোলে এবং সবশেষ ইন্দোনেশিয়াকে হারাল। ২৮ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
ব্যাডমিন্টনে অভিষেকে শেষ ষোলোতে বাংলাদেশ
এশিয়ান গেমস ব্যাডমিন্টনে অভিষেকে কাজাখস্তানকে উড়িয়ে পুরুষ দ্বৈতের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান। জাপানের নাগোয়ার ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামে রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে কাজাখস্তানের আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভকে দাঁড়াতে দেননি গৌরব-আয়মান। প্রথম গেম ২১-৮ পয়েন্টে জিতে নেন গৌরব-আয়মান। ২১-১২ পয়েন্টে দ্বিতীয় গেম নিজেদের করে নিয়ে সরাসরি ২-০ ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ।
