Logo
Logo
×

Advertisement

খেলা

‘ভালো লাগে না এই জীবন’

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

খ্যাতির বিড়ম্বনা একেই বলে। হাড়ে হাড়ে তা টের পাচ্ছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা অর্জন করা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। ৪১ বছর বয়সি এই গোলপ্রহরী নিজের অভিষেক বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। তার নৈপুণ্যভাস্বর পারফরম্যান্সে খুদে দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে রুখে দেয় স্পেনকে। গোলশূন্য ড্র হওয়া ওই ম্যাচে ভোজিনিয়া সাতটি সেভ করেন। বিশ্বকাপে প্রথম খেলতে নেমেই নকআউট পর্বে উঠেছিল কেপ ভার্দে। আর বিশ্বমঞ্চে প্রথম আবির্ভাবেই নিজেকে মেলে ধরা ভোজিনিয়া খ্যাতির শিখর স্পর্শ করেন।

কিন্তু খ্যাতির হাত ধরে আসে প্রত্যাশা, চাপ ও সমালোচনা। ভোজিনিয়ার স্বীকারোক্তি, ‘আমি শান্তি হারিয়ে ফেলেছি। এই জীবন আমার একদমই ভালো লাগে না। না আছে স্বস্তি, না শান্তি। আগের জীবনই সুন্দর ছিল। সুন্দর এবং সাবলীল। ঝুট ঝামেলাবিহীন।’

দ্য অবজারভারকে তিনি বলেন, ‘এখন আর আমার ব্যক্তিগত বিষয় বলে কিছু নেই। এখন বাইরে বের হলেই লোকজন ঘিরে ধরে। ছবি তুলতে চায়। অটোগ্রাফের জন্য আবদার করে।’ ভোজিনিয়া খেদের সঙ্গে বলেন, ‘সত্যি বলতে, আগের এবং বর্তমান জীবনের মধ্যে যে কোনো একটি যদি বেছে নেওয়ার সুযোগ পেতাম, তাহলে আমি আগের জীবনটাকেই বেছে নিতাম।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভালো খেলেও হতাশার হার

ভালো খেলেও হতাশার হার

‘আকাশ মেঘেঢাকা শ্রাবণ ধারা ঝরে...’

‘আকাশ মেঘেঢাকা শ্রাবণ ধারা ঝরে...’

শুরুর আগেই শেষ নাজমুলের এশিয়ান কাপ

শুরুর আগেই শেষ নাজমুলের এশিয়ান কাপ

দুদিন বিমানবন্দরে আটকে থাকার পর ফিরল কাবাডি ও টিটি দল

দুদিন বিমানবন্দরে আটকে থাকার পর ফিরল কাবাডি ও টিটি দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম