শুরুর আগেই শেষ নাজমুলের এশিয়ান কাপ
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে ফিরে আসছেন নাজমুল হোসেন শান্ত। তিনি অসুস্থ। জ্বরে ভুগছেন। আজ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) নাজমুলের ছিটকে পড়ার বিষয়টি জানায়। দলের ফিজিও বায়েজিদ ইসলাম জানান, ‘জাপানে যাওয়ার পর থেকে জ্বরে ভুগছেন নাজমুল। চারদিন ধরে জ্বর ওঠানামা করছে। বেশ দুর্বল হয়ে পড়েছেন তিনি।’
বায়েজিদ বলেন, ‘নাজমুল জাপানে আসার পর থেকে জ্বরে ভুগছেন। আমরা তার রক্ত পরীক্ষা করিয়েছি। রিপোর্টে কিছু সমস্যা পাওয়া গেছে। তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’ শারীরিক দুর্বলতা কাটিয়ে ম্যাচ খেলার মতো ফিট হতে নাজমুলের সময় লাগবে। তাই তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশে থাকতেই অসুস্থ হয়ে পড়ায় মিরপুর স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচেও খেলতে পারেননি নাজমুল। গত বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সবশেষ টি ২০ খেলেছেন তিনি। এশিয়ান গেমস দিয়ে টি ২০তে ফেরার কথা থাকলেও অসুস্থ হয়ে পড়ায় সেই সুযোগ আর পেলেন না তিনি। এর আগে চোটের কারণে দল থেকে ছিটকে যান পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
