Logo
Logo
×

Advertisement

খেলা

‘আকাশ মেঘেঢাকা শ্রাবণ ধারা ঝরে...’

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ হবে তো?

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

এশিয়ান গেমস ক্রিকেটের থিম সং হতে পারে-‘আজ সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম।’ সোমবার দুটি কোয়ার্টার ফাইনাল চলে গেছে বৃষ্টির পেটে। পাকিস্তান-হংকং ও ভারত-আফগানিস্তান ম্যাচ মাঠে গড়ায়নি। জাপানের মেঘে ঢাকা আকাশ যেন মনে করিয়ে দেয় বাংলাদেশের আষাঢ়-শ্রাবণ।

নাগোয়ায় আজ বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচের ওপরও প্রশ্নচিহ্ন ঝুলছে। জাপানের এই শহরে আজ বিরতিহীন বৃষ্টির পূর্বাভাসের খবর দিয়েছে সেখানকার আবহাওয়া অফিস। ম্যাচ শুরু হওয়ার কথা স্থানীয় সময় বেলা ১১টায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বেলায় ৬০ থেকে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং, ২০ ওভারের ম্যাচ অন্তত পাঁচ ওভারও হওয়ার সম্ভাবনা কম। তবে প্রতিকূল আবহাওয়া নিয়ে খুব বেশি ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

প্রস্তুতির ঘাটতি নিয়েও মাথা ঘামাতে রাজি নন তিনি। কাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এখানে আসার আগে খেলোয়াড়দের বলেছিলাম, ওখানে (জাপানে) গিয়ে হয়তো প্রস্তুতির সুযোগ না-ও পেতে পারি। তাই মানসিকভাবে সেভাবেই প্রস্তুত হতে বলেছি। এই দেশ ক্রিকেটের জন্য পরিচিত নয়। তারা সেরকম সুবিধা দিতে পারবে কি না, এ নিয়ে সন্দিহান ছিলাম। খেলোয়াড়রা দেশে প্রস্তুতি নিয়েছে। ওরা প্রস্তুত।’

তিনি বলেন, ‘প্রতিটি দলেরই একই অবস্থা। আবাহওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই। আমাদের পক্ষে যতটুকু সম্ভব, আমরা চেষ্টা করেছি প্রস্তুতি নেওয়ার। জাপানের উইকেট কিছুটা বোলারদের সুবিধা দিতে পারে। একাদশ নিয়ে লিটনের পরিকল্পনা, উইকেট বোলারদের পক্ষে থাকবে হয়তো। আমাদের সেরা বোলাররা খেলবে। পাঁচ বোলার, ছয় ব্যাটার।’

স্বর্ণপদকের লক্ষ্য থাকলেও আপাতত এ নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক। প্রথম ম্যাচ জিততে চান। লিটন বলেন, ‘আপাতত প্রথম ম্যাচটা খেলি। জিতলে তারপর অন্য চিন্তাভাবনা। আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। স্বর্ণপদক পাব কি না, সেটা পরের বিষয়। তার জন্য আগামীকালের (আজ) ম্যাচটা গুরুত্বপূর্ণ। আপাতত ওটার ওপর ফোকাস করছি।’

আজ খেলা না হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে। শেষ চারে প্রতিপক্ষ হবে পাকিস্তান। আজ অপর ম্যাচে নেপাল ও শ্রীলংকা মুখোমুখি হবে। এই ম্যাচে যারা জিতবে তাদের বিপক্ষে সেমিতে খেলবে ভারত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভালো খেলেও হতাশার হার

ভালো খেলেও হতাশার হার

‘আকাশ মেঘেঢাকা শ্রাবণ ধারা ঝরে...’

‘আকাশ মেঘেঢাকা শ্রাবণ ধারা ঝরে...’

শুরুর আগেই শেষ নাজমুলের এশিয়ান কাপ

শুরুর আগেই শেষ নাজমুলের এশিয়ান কাপ

দুদিন বিমানবন্দরে আটকে থাকার পর ফিরল কাবাডি ও টিটি দল

দুদিন বিমানবন্দরে আটকে থাকার পর ফিরল কাবাডি ও টিটি দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম