Logo
Logo
×

Advertisement

খেলা

দুদিন বিমানবন্দরে আটকে থাকার পর ফিরল কাবাডি ও টিটি দল

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

থাইল্যান্ডে আকস্মিক বন্যায় দুদিন বিমানবন্দরে আটকে থাকার পর সোমবার দেশে ফিরেছে বাংলাদেশ কাবাডি ও টেবিল টেনিস দল। থাইল্যান্ডে বন্যায় বিমান চলাচল ব্যাহত হওয়ায় টেবিল টেনিস দলকে প্রায় দুদিন এবং কাবাডি পুরুষ দলকে একদিন বিমানবন্দরে থাকতে হয়। ঢাকায় ফিরে টেবিল টেনিস দলের কোচ মোহসিনুল আলম বলেন, ‘অবশেষে দেশে ফিরলাম। তবে লাগেজ কবে পাব, জানি না। থাই এয়ারওয়েজ আমাদের ঠিকানা রেখেছে। লাগেজ ঢাকায় এলে তারা জানাবে।’ গত শনিবার আকস্মিক বন্যায় ব্যাংককের জনজীবন থমকে যায়। আটকে পড়েন টেবিল টেনিস খেলোয়াড় রামহিম লিয়ান বম, ইমরুল কায়েস, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুসি। সঙ্গে কোচ ও ফেডারেশনের সদস্য মোহসিনুল আলম।

কাবাডি দলেরও একই দশা। দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয়ের টিকিট ছিল ভিন্ন ফ্লাইটে। তাই ভাগ্যক্রমে তারা আগেই দেশে ফিরেছেন।

হকিতে হার ১০ গোলে

এশিয়ান গেমসে পুরুষ হকিতে পুল ‘এ’র ম্যাচে বাংলাদেশকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। প্রথম কোয়ার্টারে তিন মিনিটেই অভিষেকের ফিল্ড গোলে লিড নেওয়া ভারত দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে। বিরতির সময় স্কোরলাইন ছিল ৩-০। তৃতীয় কোয়ার্টারে আরও পাঁচ গোল এবং শেষ কোয়ার্টারে দুটি। ভারত অধিনায়ক হারমানপ্রীত সিং পেনালটি কর্নার থেকে তিনটি গোল করেন। গোল করেন নীলম লাখরা। সঞ্জয় ও মানদীপ সিং ভারতের গোল-উৎসবের শেষ করেন।

আরচারিতেও অন্ধকার

এশিয়ান গেমস আরচারিতে ছয় দলগত ইভেন্টের পর ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগ থেকেও বিদায় নিয়েছে বাংলাদেশ। পুরুষ বিভাগে হিমু বাছাড় ও নেওয়াজ আহমেদ রাকিব, নারী বিভাগে কুলসুম আক্তার ও বন্যা আক্তার থেমেছেন শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে। ফলে আরচারি থেকে বাংলাদেশের পদকের আশাও কার্যত শেষ। পুরুষ কম্পাউন্ডে হিমু বাছাড় র‌্যাংকিং রাউন্ডে ১১তম হওয়া কাজাখস্তানের টুটুন আন্দ্রের সঙ্গে প্রথম ও তৃতীয় সেটে সমান পয়েন্ট পান। দ্বিতীয় ও চতুর্থ সেটে ১৪৬-১৪১ পয়েন্টে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন হিমু। একই বিভাগে বাংলাদেশের আরেক আরচার নেওয়াজ আহমেদ রাকিব ইরানের মিলাদ রশিদীকে ১৪৬-১৪৫ পয়েন্টে হারিয়ে ওঠেন পরের রাউন্ডে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভালো খেলেও হতাশার হার

ভালো খেলেও হতাশার হার

‘আকাশ মেঘেঢাকা শ্রাবণ ধারা ঝরে...’

‘আকাশ মেঘেঢাকা শ্রাবণ ধারা ঝরে...’

শুরুর আগেই শেষ নাজমুলের এশিয়ান কাপ

শুরুর আগেই শেষ নাজমুলের এশিয়ান কাপ

দুদিন বিমানবন্দরে আটকে থাকার পর ফিরল কাবাডি ও টিটি দল

দুদিন বিমানবন্দরে আটকে থাকার পর ফিরল কাবাডি ও টিটি দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম