Logo
Logo
×

Advertisement

খেলা

হাবিবুলকে সরাতে ‘খেলা’ চলছে পর্দার আড়ালে!

Icon

জ্যোতির্ময় মন্ডল

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ক্রিকেটার হিসাবে দীর্ঘ ক্যারিয়ারের পর প্রায় এক যুগ ধরে নির্বাচকের দায়িত্ব পালন করেও বড় কোনো বিতর্কে জড়াননি সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির একটি অংশ এবং নির্বাচক হতে আগ্রহী কয়েকজনের চাপে সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই অংশ হিসাবে দেশের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নির্বাচক প্যানেল থেকে প্রধান নির্বাচক হাবিবুলকে বাদ দেওয়া হয়েছে। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, কাজের চাপ কমাতে তাকে এনসিএলে রাখা হয়নি।

বিসিবির একাধিক সূত্রের দাবি, সভাপতি তামিম ইকবালও চান না হাবিবুল প্রধান নির্বাচক হিসাবে থাকুন। তামিম নাকি বলেছেন, ‘হাবিবুল তো এই বোর্ডের লোকই না। তিনি প্রায় ১২ বছর ধরে নির্বাচক। খেলোয়াড়ি জীবনে তামিমের সঙ্গে হাবিবুল খেলেছেন। আবার হাবিবুল নির্বাচক থাকার সময়ও তামিম জাতীয় দলের ক্রিকেটার ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক বলেন, ‘আমার চোখে এই মুহূর্তে হাবিবুলের বিকল্প নেই। সে আমাদের বোর্ডের অলংকার। অথচ, তাকে সরানোর জন্য অনেকেই চেষ্টা করছেন।’ সূত্রের দাবি, হাবিবুলকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে ধীরে ধীরে সরিয়ে তার ওপর চাপ তৈরি করা হচ্ছে, যাতে তিনি নিজে থেকে সরে দাঁড়ান। জিম্বাবুয়ে সফরে দলের ব্যর্থতার পর তাকে কোণঠাসা করতে ছয় মাসের পরিকল্পনা করা হয়েছিল। বলা হয়েছিল, ছয় মাসে উন্নতি না হলে তাকে জবাবদিহির মুখে পড়তে হবে।

অস্ট্রেলিয়া সফরে হাবিবুলের সঠিক দল নির্বাচনের সিদ্ধান্তে পাওয়া সাফল্য নতুন করে আলোচনায় এসেছে। ডারউইনে সেঞ্চুরি করে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তানজিদ হাসান। ওই সফরে তার অন্তর্ভুক্তি হাবিবুলের নির্বাচনি সিদ্ধান্তের পক্ষে গুরুত্বপূর্ণ উদাহরণ।

পর্দার আড়ালে নানা আলোচনা থাকলেও প্রকাশ্যে হাবিবুল কোনো অভিযোগ করছেন না। তিনি বলেন, ‘এখন পর্যন্ত এই বোর্ডের সঙ্গে কাজ করে বেশ মজা পাচ্ছি। কোনো সমস্যা দেখছি না। আমি খুশি। আমি সবার বোর্ডেই কাজ করেছি। আমার কাজ খেলোয়াড় বাছাই করা, অন্য কিছু না।’ এনসিএলের জন্য জাতীয় দলের নির্বাচক নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরীর সঙ্গে যুক্ত করা হয়েছে বয়সভিত্তিক দলের নির্বাচক শামসুর রহমান শুভ ও আনোয়ার হোসেনকে।

এদিকে এনসিএলের নির্বাচক প্যানেলে হাবিবুলের অনুপস্থিতি নিয়ে নির্বাচক নাদিফ চৌধুরী বলেন, ‘সুমন ভাই এনসিএলের দল নির্বাচনে নেই। তিনি অভিজ্ঞ। দ্বিতীয় স্তরের দল নির্বাচন নিয়ে আমাদের খুব একটা কষ্ট করতে হয়নি। বিভাগ থেকেই ৪০ জনের দল দিয়েছিল। সেখান থেকেই ২৯ জন বাছাই করতে হয়েছে।’ বিসিবির আরেকটি সূত্রের দাবি, সদ্য সাবেক কয়েকজন ক্রিকেটার নির্বাচক হওয়ার আগ্রহে বোর্ড সভাপতির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বোর্ডের কয়েকজন কর্মকর্তাও তাদের হয়ে কথা বলছেন। তবে বিসিবির একটি বড় অংশ মনে করছে, হাবিবুলকে সরানোর কোনো পরিকল্পনা থাকলে সেটি হবে নোংরামি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশের ইন্দোনেশিয়া-পরীক্ষা এবার

বাংলাদেশের ইন্দোনেশিয়া-পরীক্ষা এবার

‘আমরা সঠিক পথেই আছি’

‘আমরা সঠিক পথেই আছি’

হাবিবুলকে সরাতে ‘খেলা’ চলছে পর্দার আড়ালে!

হাবিবুলকে সরাতে ‘খেলা’ চলছে পর্দার আড়ালে!

মেঘের কোলে রোদ হেসেছে

মেঘের কোলে রোদ হেসেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম