Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশের ইন্দোনেশিয়া-পরীক্ষা এবার

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মালয়েশিয়ার কাছে ৩-০ ও সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হার। এবার ইন্দোনেশিয়া। আজ জাকার্তার জেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

বাংলাদেশের জন্য এই ম্যাচ শুধু আনুষ্ঠানিকতা রক্ষার নয়। নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টের জন্য প্রস্তুতিরও পরীক্ষা এটি। এদিকে দলের পারফরম্যান্সে উন্নতি দেখছেন কোচ টমাস ডুলি। এবার আরও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই করতে চান জামাল ভূঁইয়ারা। কাল অনুশীলনের পর অধিনায়ক জামাল বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা অনেক ভালো খেলেছি। আত্মবিশ্বাস বেড়েছে। ইন্দোনেশিয়া নিজেদের মাঠে খেলবে। আমরা জানি, তারা আধিপত্য বিস্তার করবে। আমাদের পরিকল্পনা আছে। তাদের সেটপিস এবং দুই বিপজ্জনক ফরোয়ার্ড নিয়ে আমরা কাজ করেছি। আমাদের সতর্ক থাকতে হবে।’

ইন্দোনেশিয়া-চ্যালেঞ্জ সহজ নয়, জানেন ডুলিও। স্বাগতিকরা সিঙ্গাপুরকে ২-০ গোলে হারিয়েছে এবং মালয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। জামাল বলেন, ‘ফুটবলে যে কোনো কিছু সম্ভব। আমরা জিতলে জিতব, ড্র করলেও সেটি ভালো ফল হবে। আমরা ভালো খেলতে চাই। অন্য দলগুলো কী করছে, সেটা তাদের বিষয়। আমাদের পুরো মনোযোগ নিজেদের দিকে।’

ইন্দোনেশিয়া দলে ইউরোপের বিভিন্ন লিগে খেলা একঝাঁক ফুটবলার রয়েছেন। তাদের সামলানোই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। জাকার্তার গ্যালারিও থাকবে স্বাগতিকদের পাশে। কোচ ডুলির কথায়, ‘তাদের প্রতিটি পজিশনে শক্তিশালী খেলোয়াড় আছে। তাদের ডিফেন্ডাররা আমাদের চেয়ে ২০ সেন্টিমিটার লম্বা। তাই সতর্ক থাকতে হবে। আমাদের লড়াই করতে হবে। আমরা বাংলাদেশের হয়ে খেলছি। প্রত্যেক খেলোয়াড়কে সেরাটা দিতে হবে।’

তার বিশ্বাস, বড় দলকে চমকে দিতে হলে নিজেদের ছোট করে দেখানোর কৌশলও কাজে আসতে পারে। ‘এই ম্যাচগুলো শেখার। যাতে আমরা দেশে ফিরে সাফ টুর্নামেন্ট জিততে পারি,’ বলেছেন কোচ। বাংলাদেশের আশার আরেকটি জায়গা ২০২২ সালের স্মৃতি। চার বছর আগে বান্দুংয়ে সবশেষ মুখোমুখিতে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দুর্দান্ত নৈপুণ্যে সেদিন স্বাগতিকদের রুখে দিয়েছিল বাংলাদেশ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশের ইন্দোনেশিয়া-পরীক্ষা এবার

বাংলাদেশের ইন্দোনেশিয়া-পরীক্ষা এবার

‘আমরা সঠিক পথেই আছি’

‘আমরা সঠিক পথেই আছি’

হাবিবুলকে সরাতে ‘খেলা’ চলছে পর্দার আড়ালে!

হাবিবুলকে সরাতে ‘খেলা’ চলছে পর্দার আড়ালে!

মেঘের কোলে রোদ হেসেছে

মেঘের কোলে রোদ হেসেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম