Logo
Logo
×

Advertisement

খেলা

‘আমরা সঠিক পথেই আছি’

ফিফার সঙ্গে সাক্ষাৎকারে হামজা চৌধুরী

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ নিজেদের প্রথম দুটি ম্যাচে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে হেরেছে। হামজা চৌধুরী মনে করেন, ম্যাচ দুটির ফল দেখে বাংলাদেশের পারফরম্যান্সের মূল্যায়ন করা উচিত নয়। তার দৃঢ় বিশ্বাস, ‘বাংলাদেশ দল হিসাবে বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে।’ ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্য প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘ভালোর চেয়ে কঠিন মুহূর্তের মুখোমুখি বেশি হতে হয়েছে আমাদের। আমরা কঠোর পরিশ্রম করছি। ভালো কিছুর ভিত তৈরি করার জন্যই এই পরিশ্রম।’ হামজা যোগ করেন, ‘প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল। অনভিজ্ঞতা এক ধরনের চাপ। তবে এটাও ঠিক যে, প্রতিপক্ষ দলগুলো যদি শক্তিশালী হয়, তাহলে তাদের বিপক্ষে খেলে নিজেদের পরখ করে নেওয়া যায়। শেখাও যায়।’

হামজার দৃষ্টিতে ফিফা র‌্যাংকিংয়ে নিজেদের চেয়ে অনেক এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে ম্যাচে বাংলাদেশের উন্নতি দৃশ্যমান।

তার সংযোজন, ‘এই পর্যায়ে র‌্যাংকিংয়ে ঢের এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলাই দারুণ ব্যাপার। এই টুর্নামেন্টে তিন প্রতিপক্ষই র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু যে দুটি ম্যাচ আমরা খেলেছি, তাতে র‌্যাংকিংয়ের বিশাল পার্থক্য ধরা পড়েনি। একেবারেই বোঝা যায়নি যে, দুদলের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। তার মানে, আমরা সঠিক পথেই আছি।’

কোচ টমাস ডুলির সুরে হামজাও বলেন, ‘নভেম্বরে আমরা নিজেদের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলব। সেই আসরের জন্য নিজেদের প্রস্তুত করছি। এই টুর্নামেন্ট খেলে যে অভিজ্ঞতা আমাদের হবে, আশা করি, তা কাজে লাগবে সাফে।’ বাংলাদেশ আজ আসিয়ান কাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ফিফা র‌্যাংকিংয়ে ইন্দোনেশিয়ার (১১৮) চেয়ে বাংলাদেশ (১৮১) ৬৩ ধাপ এগিয়ে। হামজা বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, ইন্দোনেশিয়া অনেক শক্তিশালী দল। ওদের বেশ কয়েকজন খেলোয়াড় ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলে। এই ম্যাচও তাই আমাদের জন্য আরেকটি কঠিন পরীক্ষা।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশের ইন্দোনেশিয়া-পরীক্ষা এবার

বাংলাদেশের ইন্দোনেশিয়া-পরীক্ষা এবার

‘আমরা সঠিক পথেই আছি’

‘আমরা সঠিক পথেই আছি’

হাবিবুলকে সরাতে ‘খেলা’ চলছে পর্দার আড়ালে!

হাবিবুলকে সরাতে ‘খেলা’ চলছে পর্দার আড়ালে!

মেঘের কোলে রোদ হেসেছে

মেঘের কোলে রোদ হেসেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম