পর্তুগালে রোনাল্ডোর সূর্য অস্তাচলে!
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পর্তুগালের ফুটবলে কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সূর্য অস্তাচলে? বুধবার রাতে জাতীয় দলকে অঘোষিত বিদায় জানিয়ে দিয়েছেন তিনি, এমন জল্পনা তুঙ্গে। উয়েফা নেশন্স লিগে নরওয়ে ম্যাচে খেলেননি। ওয়েলসের বিপক্ষে মাঠে ছিলেন ৬০ মিনিট। কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধ প্রকাশ্যে চলে এসেছে। এরমধ্যে ডেনমার্কের বিপক্ষে বৃহস্পতিবার রাতের ম্যাচে রোনাল্ডোকে টিম ম্যানেজমেন্ট খেলাবে না, এমন খবর ছিল। শুধু তাই নয়, রোনাল্ডোর ৭ নম্বর জার্সি তরুণ রাফায়েল লিয়াওকে দেওয়ার কথা। এসবই কি পর্তুগাল দলে রোনাল্ডো-অধ্যায়ের শেষের ইঙ্গিত নয়?
এদিকে ৪১-এর রোনাল্ডো বিস্ফোরণের আভাস দিয়েছেন এই বলে যে, জাতীয় দল ছেড়ে তার চলে যাওয়ার কারণ যথাসময়ে জানাবেন তিনি। সব মিলিয়ে কোচের সঙ্গে বিরোধের জেরে অপমানিত হয়ে পর্তুগাল শিবির ছেড়ে ওপেনের মাদ্রিদে চলে যান রোনাল্ডো। শাস্তি হিসাবে জাতীয় দলে ছয় মাসের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।
বুধবার রাতে অপ্রত্যাশিতভাবে রোনাল্ডোকে পর্তুগাল শিবির ছাড়তে হয়। নরওয়ের বিপক্ষে নেশন্স লিগের শেষ ম্যাচে পর্তুগাল কোচ জর্জ জেসুস মাঠে নামাননি রোনাল্ডোকে। ওয়ার্মআপ করানোর পরও তাকে মাঠে নামানো হয়নি। ডেনমার্কের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচেও তাকে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সংবাদ সম্মেলনে রোনাল্ডো সম্পর্কে প্রশ্ন করা হলে কোচ বলেন, ‘আমার কাছে মাত্র একজন ফুটবলার রয়েছে, তেমন নয়। আমাদের একমাত্র লক্ষ্য নেশন্স লিগ জেতা। রোনাল্ডোই তো সব নয়।’ কোচের এমন ‘অসম্মানজনক’ মন্তব্যে রেগে যান রোনাল্ডো। এরপর পর্তুগাল শিবির ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সিআর সেভেন।
