Logo
Logo
×

Advertisement

খেলা

হামজার জন্মদিনে নয় গোলের দুঃস্বপ্ন

২ বাংলাদেশ, ইন্দোনেশিয়া ৯

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হামজার জন্মদিনে নয় গোলের দুঃস্বপ্ন

Advertisement

আসিয়ান কাপে বাংলাদেশের পরীক্ষা যত এগিয়েছে, প্রশ্নপত্র তত কঠিন থেকে কঠিনতর হয়েছে। শেষ পরীক্ষাটাই ছিল সবচেয়ে কঠিন। দুঃস্বপ্নের সেই পরীক্ষায় জামাল ভুঁইয়ারা ডাহা ফেল। ১১ গোলের ম্যাচে ফিফা র‌্যাংকিংয়ে ইন্দোনেশিয়ার (১১৮) চেয়ে ৬৩ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ (১৮১) হারল শোচনীয়ভাবে-৯-২ গোলে। প্রথমার্ধেই ছয় গোল হজম। বৃহস্পতিবার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি গোল করায় নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হারের লজ্জা এড়ানো গেছে। ১৯৭৯ সালে কোরিয়া প্রেসিডেন্ট কাপ এবং ১৯৮২ সালে পাকিস্তানে কায়েদে আজম আন্তর্জাতিক টুর্নামেন্ট দুটি আসরেই বাংলাদেশ ৯-০ গোলে হেরেছিল যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও ইরানের কাছে। অত বড় হার না হলেও নয় গোল হজমের ক্ষত অনেকদিন বয়ে বেড়াতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন হামজা চৌধুরীর জন্যও এই হার কম পীড়াদায়ক নয়। ১ অক্টোবর ছিল তার ২৯তম জন্মদিন। এই দিনে এমন ‘উপহার’ পেতে কেউই চাইবে না। তার ওপর গত তিন বছরে এটা বাংলাদেশের সবচেয়ে শোচনীয় হার। বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারের পর এটাই সবচেয়ে বড় হরের নজির। টুর্নামেন্টে মালয়েশিয়া (৩-০) ও সিঙ্গাপুরের (১-০) কাছে হারের পর বাংলাদেশ কোচ টমাস ডুলি আশঙ্কা করেছিলেন পাঁচ-ছয় গোলে পরাজয়ের। কিন্তু গোল ব্যবধানে মালয়েশিয়াকে পেছনে ফেলে ফাইনালে খেলতে মরিয়া ইন্দোনেশিয়া বড় জয়ের পেছনে ছুটে লক্ষ্যপূরণে সফল হয়েছে শতভাগ। তাদের প্রবাসী স্ট্রাইকার মিচেল বাকের একাই করেছেন পাঁচ গোল। বাংলাদেশের দুই গোলদাতা শাহরিয়ার ইমন ও ফারহান আলী ওয়াহিদ।

সিঙ্গাপুর ম্যাচের একাদশে একটি পরিবর্তন আনেন কোচ টমাস ডুলি। শেখ মোরছালিনের বদলে শুরুর একাদশে তিনি সুযোগ দেন ইমনকে। দ্বিতীয়ার্ধে দুটি পরিবর্তনেও রোখা যায়নি বড় হার। ইমনের জায়গায় মিনহাজ এবং চোট পাওয়া শমিত শোমের বদলে মাঠে নামেন সোহেল রানা। ১১ মিনিটে রোমেনি ওলের কাটব্যাক থেকে মিচেল বাকেরের শটে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। ২০ মিনিটে জটলার মধ্যে ব্যাকহিলে নিজের দ্বিতীয় গোল করেন বাকের। ৩২ মিনিটে রিজকি রিধোর গোলে ব্যবধান ৩-০ হয়। চার মিনিট পর বাংলাদেশের শাহরিয়ার ইমন একটি গোল করেন। সোহেল রানা সিনিয়রের লম্বা বল ধরে বাঁ প্রান্ত দিয়ে উঠে শুকি ইতোফুসা বল পাঠান বক্সে। হেডে বল জালে পাঠান ইমন। পরের মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বাকের। ৪২ মিনিটে জাস্টিন হুবনারের লং পাস থেকে হেডে চতুর্থ গোল তার। বিরতির আগে হুবনার নিজেও গোল করেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে। রোমেনি ওলের একটি গোল অফসাইডে বাতিল হয়। শেষ দিকে ফের ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। ৯০ মিনিটে একটি, যোগ করা সময়ে আরও দুই গোল করে ইন্দোনেশিয়া। সেসময় রাকিবের ক্রস থেকে গোল করেন ফারহান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হামজার জন্মদিনে নয় গোলের দুঃস্বপ্ন

হামজার জন্মদিনে নয় গোলের দুঃস্বপ্ন

স্বর্ণস্বপ্নের সমাধি, লড়াই এবার ব্রোঞ্জের

স্বর্ণস্বপ্নের সমাধি, লড়াই এবার ব্রোঞ্জের

বাংলাদেশ ম্যাচটা কোথায় হারল

বাংলাদেশ ম্যাচটা কোথায় হারল

পর্তুগালে রোনাল্ডোর সূর্য অস্তাচলে!

পর্তুগালে রোনাল্ডোর সূর্য অস্তাচলে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম