Logo
Logo
×

Advertisement

খেলা

স্বর্ণস্বপ্নের সমাধি, লড়াই এবার ব্রোঞ্জের

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বর্ণস্বপ্নের সমাধি, লড়াই এবার ব্রোঞ্জের

Advertisement

ভেজা আউটফিল্ড ২০ ওভারের ম্যাচ কমে এনেছিল ১৩ ওভারে। কিন্তু বাংলাদেশের খারাপ করা ব্যাটিং এবং মোস্তাফিজুর রহমানের দুই ওভারে ৪১ রান হজম সব শেষ করে দিল। জাপানের নিশিনে বৃহস্পতিবার এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ (১১১/৭) ছয় উইকেটে পাকিস্তানের (১১২/৪) কাছে হেরে স্বর্ণস্বপ্ন বিসর্জন দিল। যে স্বপ্ন নিয়ে ঢাকা ছেড়েছিলেন অধিনায়ক লিটন দাস। দিনের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ১২৪ রানে শ্রীলংকাকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে। যেখানে স্বর্ণপদকের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ব্রোঞ্জ পদকের জন্য লড়বে শ্রীলংকার বিপক্ষে। দুটি ম্যাচই শনিবার।

১১২ রান তাড়া করতে নেমে পাকিস্তান সাত ওভারের মধ্যে ৫৩ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। দশম ওভারে তাদের জন্য আশীর্বাদ হয়ে আসেন মোস্তাফিজুর রহমান। ওই ওভারে আবদুল সামাদ ও হাসান নওয়াজ ২৩ রান রীতিমতো ছিনতাই করে নেন মোস্তাফিজের কাছ থেকে। সেসময় শেষ চার ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩৪ রান। সেখানে এক ওভারেই ২৩ রান দিয়ে মোস্তাফিজ বাংলাদেশের স্বর্ণস্বপ্ন হাওয়ায় মিলিয়ে দেন। মোস্তাফিজ মাত্র দুই ওভার বোলিং করে ৪১ রান দেন। উইকেট একটি।

নয় বল হাতে রেখে সাহিবজাদা ফারহানদের অনায়াস জয়ের পর স্বাভাবিকভাবেই ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে প্রশ্নটা উড়ে যায় অধিনায়কের কাছে, ম্যাচটা কোথায় হারল বাংলাদেশ?

লিটন দাসের উত্তর আক্ষেপের মতো শোনায়, ‘আমরা ইনিংসের মাঝে বোলিংটা আরেকটু ভালো করতে পারতাম। যদি ছক্কা কম হজম করতাম, তাহলে জেতার সুযোগ ছিল।’

ভেজা আউটফিল্ডের দরুন এক ঘণ্টারও বেশি সময় পর শুরু হয় ম্যাচ। টার্ন ও অসম বাউন্সের উইকেটে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ২১ রানে তিন উইকেট হারানোর পর তাওহিদ হৃদয় চার ছক্কা ও দুই চারে ২৫ বলে ৪২ রান করেন। মোসাদ্দেক হোসেন ও মেহেদী হাসানের সহায়তায় বাংলাদেশ ১৩ ওভারে সাত উইকেটে ১১১ রান তোলে। সুফিয়ান মুকিম (৩/২৬) ও আরাফাত মিনহাস (২/২৩) পাকিস্তানের দুই সফল বোলার।

১১২ রানের লক্ষ্য তাড়ায় সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, সাইম আইয়ুব ও উসমান খান দ্রুত ফিরে গেলেও পাকিস্তানের রান তোলার গতি কমেনি। মোস্তাফিজের দশম ওভারে একটি সিঙ্গেল, একটি ছক্কা ও টানা চারটি চার মেরে ২৩ রান তুলে নেন সামাদ ও নওয়াজ। সমীকরণ নেমে আসে ১৮ বলে ১৩ রানে। পঞ্চম উইকেটে ৩২ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নওয়াজ (২৭*) ও সামাদ। মোস্তাফিজ ছাড়া মেহেদী হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১১১/৭, ১৩ ওভারে (সাইফ হাসান ১৯, তাওহিদ হৃদয় ৪২, মোসাদ্দেক হোসেন ১১। আরাফাত মিনহাস ২/২৩,

সুফিয়ান মুকিম ৩/২৬)। পাকিস্তান ১১২/৪, ১১.৩ ওভারে (মাজ সাদাকাত ১৫, উসমান খান ১৪, সাইম আইয়ুব ২১, হাসান নওয়াজ ২৭*,

আবদুল সামাদ ৩০*। রিশাদ হোসেন ১/১২)। ফল : পাকিস্তান ৬ উইকেটে জয়ী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হামজার জন্মদিনে নয় গোলের দুঃস্বপ্ন

হামজার জন্মদিনে নয় গোলের দুঃস্বপ্ন

স্বর্ণস্বপ্নের সমাধি, লড়াই এবার ব্রোঞ্জের

স্বর্ণস্বপ্নের সমাধি, লড়াই এবার ব্রোঞ্জের

বাংলাদেশ ম্যাচটা কোথায় হারল

বাংলাদেশ ম্যাচটা কোথায় হারল

পর্তুগালে রোনাল্ডোর সূর্য অস্তাচলে!

পর্তুগালে রোনাল্ডোর সূর্য অস্তাচলে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম