বাংলাদেশ ম্যাচটা কোথায় হারল
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্য ছিল স্বর্ণজয়। সেই স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিলেন লিটন দাস। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় নিঃসীম নীলিমায় বিলীন হয়ে গেছে অন্তবিহীন স্বপ্ন। বৃহস্পতিবার জাপানের নিশিনে হেরে-টেরে ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক এলেন কৈফিয়তের ডালা নিয়ে। লিটন দাসকে অনিবার্য প্রশ্নের মুখোমুখি হতে হলো, বাংলাদেশ ম্যাচটা হারল কোথায়?
‘আমার মনে হয়, ইনিংসের মাঝে যদি বোলিং আরেকটু ভালো হতো, যদি ছক্কাগুলো কম হজম করতাম, তাহলে আমাদের সুযোগ ছিল।’
মোস্তাফিজুর রহমানের দুই ওভারে ৪১ রান শেষতক কাল হয়ে দাঁড়ায়। শেষ চার ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩৪ রান। তখন এক ওভারেই ২৩ রান দেন মোস্তাফিজ। ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যায়। অন্য কাউকে কী তখন বোলিংয়ে আনা যেত না? লিটনের উত্তর, ‘অনেকে বিকল্প ছিল। মোস্তাফিজ তিন উইকেট পেলে আপনি এই প্রশ্ন করতেন না। আমার কাছে বেস্ট অপশন মোস্তাফিজ মনে হয়েছে। আপনার কাছে যদি কখনো মনে হয় অন্য সেরা অপশন আছে, আপনি করাবেন।’
জাপানে ঠিকঠাক অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হয়। কাল প্রথম একটু রোদের দেখা মেলে। টানা ঘরবন্দি থেকে হুট করে ম্যাচ খেলতে নেমে যাওয়াটাকেও এমন পারফরম্যান্সের কারণ মনে করেন লিটন।
