Logo
Logo
×

Advertisement

খেলা

জাতীয় ক্রিকেট লিগ

সেঞ্চুরি ও পাঁচ উইকেটবিহীন প্রথমদিন

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মিরপুরে শনিবার সকালে রংপুর অধিনায়ক আকবর আলী ও ঢাকার অধিনায়ক মাহিদুল ইসলাম যখন হাত মেলাচ্ছিলেন, তখন তাদের গায়ে আলাদা ব্লেজার। মাথায় বিশেষ ক্যাপ। প্রথম শ্রেণির ক্রিকেটের আভিজাত্য ফুটে ওঠে পোশাকে। ঘরোয়া ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হলো। জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর বসেছে নতুন রূপে। প্রথম শ্রেণির ক্রিকেটে চারদিনের ম্যাচে যোগ হয়েছে নতুনত্ব।

মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে লিগের উদ্বোধন করা হয়। আট বিভাগের জন্য এবারই আলাদা রঙের ‘ব্যাগি ক্যাপ’ ও হেলমেট দেওয়া হয়েছে। থাকছে নতুন আকৃতির ট্রফি। বলেও পরিবর্তন। ডিউক বলের বদলে এবার কুকাবুরা। ম্যাচ ফি বেড়েছে দ্বিগুণের বেশি।

জাতীয় ক্রিকেট লিগের প্রথমদিনে কোনো সেঞ্চুরি বা পাঁচ উইকেট নেই। হাফ সেঞ্চুরি সাতটি। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ছয় উইকেটে ২২৯ রান তুলেছে। চট্টগ্রামে স্বাগতিকদের বিপক্ষে রাজশাহী ছয় উইকেটে করে ২৯০ রান। স্বাগতিক সিলেটের বিপক্ষে ময়মনসিংহ সাত উইকেটে ২৭৩। প্রথম রাউন্ডের অপর ম্যাচে স্বাগতিক খুলনার কালাম সিদ্দিকী এলিন সেঞ্চুরি (৯২) মিস করেছেন। বরিশালের বিপক্ষে বড় সংগ্রহের পথে খুলনা। পাঁচ উইকেটে তারা করেছে ৩২৮ রান।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরের অনিক সরকার ৫০ এবং মিম মোসাদ্দেক ৬৩ রান করেন। ১১৪ রানে ভাঙে ওপেনিং জুটি। ২১৪ রানে ছয় উইকেট হারায় তারা। খুলনার ছয় ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছেন। এবারের লিগের প্রথম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১৬৮ বলে ৯২ রানে আউট হন কালাম। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ফেরেন ৮৯ রানে। নুরুল হাসান সোহান ৪৭ রানে আউট হন। আফিফ হোসেন ৪২ রানে অপরাজিত। তিনটি উইকেট নেন বরিশালের রুয়েল মিয়া।

চট্টগ্রামে রাজশাহীর দুই ওপেনার হাবিবুর রহমান (৭৫) ও সাব্বির হোসেন (৭১) হাফ সেঞ্চুরি করেন। নাঈম আহমেদ ৪৫। মুরাদ ও এনামুল হক আশিক দুটি করে উইকেট নেন। সিলেটে ময়মনসিংহের মাহফুজুল ইসলাম হাফ সেঞ্চুরি (৭০) করেন। আবু হায়দার রনি ৪৬ রানে অপরাজিত রয়েছেন। সিলেটের নাঈম আহমেদ তিনটি ও নাবিল সামাদা দুটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ময়মনসিংহ ও সিলেট

ময়মনসিংহ প্রথম ইনিংস ২৭৩/৭ (মাহফিজুল ইসলাম ৭০, আরিফুল ইসলাম ২৮, আবদুল মজিদ ৪৬, আল-আমিন ৩০, রিজান হোসেন ২৫, আবু হায়দার ৪৬*। নাঈম আহমেদ ৩/৭৯, নাবিল সামাদ ২/৯২)।

রংপুর ও ঢাকা

রংপুর প্রথম ইনিংস ২২৯/৬ (অনিক সরকার ৫০, মিম মোসাদ্দেক ৬৩, আবদুল্লাহ আল মামুন ২২, আকবর আলী ২৬, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৩৮*, মাহমুদুল হাসান ১৯। এনামুল হক ২/৩৩)।

খুলনা ও বরিশাল

খুলনা প্রথম ইনিংস ৩২৮/৫ (আজিজুল হাকিম ৩১, কালাম সিদ্দিকী ৯২, মোহাম্মদ মিঠুন ৮৯, আফিফ হোসেন ৪৪*, নুরুল হাসান ৪৭। রুয়েল মিয়া ৩/৩৮)।

রাজশাহী ও চট্টগ্রাম

রাজশাহী প্রথম ইনিংস ২৯০/৬ (হাবিবুর রহমান ৭৫, সাব্বির হোসেন ৭১, নাঈম আহমেদ ৪৫, সাব্বির রহমান ৩৫। হাসান মুরাদ ২/৬৩, ইনামুল হক ২/৫২)।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এশিয়ান গেমস ক্রিকেট পদকশূন্য বাংলাদেশ ব্রোঞ্জও লাপাত্তা

পদকশূন্য বাংলাদেশ ব্রোঞ্জও লাপাত্তা

ব্যর্থতা, বিতর্ক এবং শাস্তির মুখে তিন ক্রিকেটার

ব্যর্থতা, বিতর্ক এবং শাস্তির মুখে তিন ক্রিকেটার

ভারতের জালে ব্রাজিলের চার গোল

ভারতের জালে ব্রাজিলের চার গোল

জাতীয় ক্রিকেট লিগ সেঞ্চুরি ও পাঁচ উইকেটবিহীন প্রথমদিন

সেঞ্চুরি ও পাঁচ উইকেটবিহীন প্রথমদিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম