Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতের জালে ব্রাজিলের চার গোল

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

১৯৭৭ সালের সেপ্টেম্বরে পেলে আলো ছড়িয়েছিলেন কলকাতার মাঠে। তবে ব্রাজিল নয়, ফুটবলের রাজা কলকাতায় খেলেছিলেন মার্কিন ক্লাব নিউইয়র্ক কসমসের হয়ে। ইডেন গার্ডেনে সেদিন বৃষ্টিভেজা মাঠে ৮০ হাজার দর্শকের সামনে পেলের ক্লাব নিউইয়র্ক কসমস ২-২ গোলে ড্র করেছিল মোহনবাগানের সঙ্গে। পেলে তখন ক্যারিয়ারের সায়াহ্নে। পেলে এরপর আরও দুবার ২০১৫ ও ২০১৮ সালে কলকাতায় এসেছিলেন।

এবার সাম্বার দেশের ফুটবলের ছন্দ শনিবার রাতে উপভোগ করল যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্রায় এক লাখ দর্শক। পেলের উত্তরসূরিরা প্রথম সাক্ষাতে ভারতকে ৪-০ গোলে হারালেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে দুটি গোল করেন ব্রাজিলীয় ক্লাব ফ্ল্যামেঙ্গোর উইঙ্গার স্যামুয়েল লিনো। তার প্রথম গোলটি ৫৮ মিনিটে এবং দ্বিতীয়টি যোগ করা সময়ে (৯৫ মিনিটে)। এরআগে এস্তেভাও বাঁ পায়ের শটে ব্রাজিলকে এগিয়ে দেন ২৮ মিনিটে। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়া ব্রাজিল দল পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। নেইমার-উত্তর দলটি অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়ে তুলতে চাইছেন কোচ কার্লো আনচেলত্তি। তারই অংশ হিসাবে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলে ভারতে আসে ব্রাজিল। অস্ট্রেলিয়ায় তারা প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে জয়ী হয় ৪-২ গোলে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এশিয়ান গেমস ক্রিকেট পদকশূন্য বাংলাদেশ ব্রোঞ্জও লাপাত্তা

পদকশূন্য বাংলাদেশ ব্রোঞ্জও লাপাত্তা

ব্যর্থতা, বিতর্ক এবং শাস্তির মুখে তিন ক্রিকেটার

ব্যর্থতা, বিতর্ক এবং শাস্তির মুখে তিন ক্রিকেটার

ভারতের জালে ব্রাজিলের চার গোল

ভারতের জালে ব্রাজিলের চার গোল

জাতীয় ক্রিকেট লিগ সেঞ্চুরি ও পাঁচ উইকেটবিহীন প্রথমদিন

সেঞ্চুরি ও পাঁচ উইকেটবিহীন প্রথমদিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম