কাউন্টির অভিজ্ঞতা কাজে লাগানোর অপেক্ষায় খালেদ
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার স্বপ্ন ছিল তার ছোটবেলা থেকেই। সেই স্বপ্ন পূরণ করে কেন্টের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর এখন নতুন আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটকে আরও পেশাদার ও টেস্ট ক্রিকেটের আদলে গড়ে তুলতে বিসিবির নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। ইংল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন খালেদ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু হবে ৯ অক্টোবর। রোববার এক ভিডিও বার্তায় ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা, দুবাইয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং দেশের ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন ডান-হাতি পেসার খালেদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক মৌসুমে তিন ম্যাচে ১৬ উইকেট নিয়ে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন তিনি।
কেন্টে যাওয়ার আগে কিছুদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। শুরুতে ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগলেও মাঠে নামার পর দ্রুতই ফিরে পান নিজের ছন্দ। খালেদ বলেন, ‘যখন ক্রিকেট বুঝতে শুরু করেছি, তখন থেকেই স্বপ্ন ছিল কোনো একদিন ফ্র্যাঞ্চাইজি চারদিনের ম্যাচ বা টি ২০ লিগ খেলব। ইংলিশ ক্রিকেট আমার কাছে শীর্ষে ছিল। সুযোগ পাওয়ার পর অনেক খুশি ছিলাম।’ প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পেলেও কোচ ও অধিনায়ক তাকে ধৈর্য ধরতে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পরামর্শ দেন। পরবর্তী ম্যাচগুলোতে নিয়মিত সুযোগ পেয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেন তিনি। মাঠের বাইরেও সতীর্থদের সঙ্গে দারুণ সময় কাটানোর কথা জানান এই পেসার। খালেদ বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসাবে যে কোনো জায়গায় মানিয়ে নিতে হয়। ইংল্যান্ডে ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে, এখন দুবাইয়ে গরম। আজ (রোববার) বোলিং করেছি।
