ওয়ানডে দলে চমক আলিস
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আবুধাবিতে ১৭ অক্টোবর শুরু হতে যাওয়া তিন জাতির ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ রহস্যজনক স্পিনার আলিস আল ইসলাম। ১৬ সদস্যের দলে একমাত্র চমক তিনি। ওয়ানডে দলে ফিরেছেন লিটন দাস, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। এই সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসাবে নতুন পথচলা শুরু হবে লিটনের। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে। সবশেষ এশিয়ান গেমসে আন্তর্জাতিক টি ২০তে আলিসের অভিষেক হয় শ্রীলংকার বিপক্ষে ম্যাচে। লিস্ট-এ ক্রিকেটে এই অফ-স্পিনার ১৭.০৫ গড়ে ৩৫ উইকেট নিয়েছেন। এদিকে ইনজুরির দরুন পেসার নাহিদ রানা এই সিরিজের জন্যও বিবেচিত হননি। বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও পারভেজ হোসেন। ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৯ অক্টোবর জিম্বাবুয়ের প্রতিপক্ষ আফগানিস্তান। আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ ২১ অক্টোবর। ফাইনাল ২৩ অক্টোবর।
বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহঅধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম।
