Logo
Logo
×

Advertisement

খেলা

পদত্যাগের মিছিল অলিম্পিকে, একদিনে আরও তিন

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

এশিয়ান গেমসে পদক-প্রাপ্তি ও ব্যর্থতার হিসাব নিয়ে যখন দেশের ক্রীড়াঙ্গনে কাটাছেঁড়া চলছে, তখন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অন্দরমহলে অন্য ছবি। একের পর এক পদত্যাগপত্র জমা পড়ছে। আগেরদিন তিনজনের পর বুধবার পদত্যাগ করেছেন আরও তিনজন। ৩৭ সদস্যের নির্বাহী কমিটিতে ইতোমধ্যেই ছয়জনের বিদায়। সংখ্যাটা কি এখানেই থামবে? ক্রীড়াঙ্গনে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান রানা জানিয়েছেন, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং রোয়িং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলমের পদত্যাগপত্র তার হাতে পৌঁছেছে। এই দুই নির্বাহী সদস্যের পাশাপাশি বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খানও বিওএর উপমহাসচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। সবাই ব্যক্তিগত কারণে পদত্যাগ বলে জানিয়েছেন।

বিওএর ৩৭ সদস্যের নির্বাহী কমিটিতে এখন পর্যন্ত পদত্যাগ করেছেন ছয়জন। তাদের মধ্যে চারজন সদস্য, একজন সহসভাপতি এবং একজন উপমহাসচিব। ক্রীড়াঙ্গনে গুঞ্জন, আজ আরও কয়েকজন পদত্যাগ করতে পারেন। মহাসচিব রানা অবশ্য বলেছেন, ‘পদত্যাগ করা সবার ব্যক্তিগত সিদ্ধান্ত ও অধিকার। যারা পদত্যাগপত্র দিয়েছেন, সেগুলো নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হবে।’ এ মাসেই নির্বাহী কমিটির বৈঠক হতে পারে। সেই সভায় পরবর্তী পদক্ষেপ ও কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

টানা তিন সেঞ্চুরি করা উইকহ্যামকে নিয়ে আসছে উইন্ডিজ

টানা তিন সেঞ্চুরি করা উইকহ্যামকে নিয়ে আসছে উইন্ডিজ

ধুঁকছে ম্যানইউ দশে দশ বার্সা

ধুঁকছে ম্যানইউ দশে দশ বার্সা

আবুধাবি টেস্ট ড্র ছোট ভুলে বড় হতাশা

ছোট ভুলে বড় হতাশা

পদত্যাগের মিছিল অলিম্পিকে, একদিনে আরও তিন

পদত্যাগের মিছিল অলিম্পিকে, একদিনে আরও তিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম