Logo
Logo
×

Advertisement

খেলা

ধুঁকছে ম্যানইউ দশে দশ বার্সা

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ম্যানইউ, ইন্টার মিলান ও নাপোলিকে মাঠ ছাড়তে হয়েছে হেরে। বায়ার্ন মিউনিখের মতো পরাশক্তিকে ৩-৩ গোলে রুখে দিয়েছে নরওয়ের অখ্যাত ক্লাব ভাইকিং। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে মহা-অঘটনের রাতে গালাতাসারের মাঠে দলকে পিছিয়ে পড়তে দেখে বার্সেলোনা সমর্থকদেরও হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। তবে এক গোল খেয়ে চার গোল দিয়ে বার্সা ভেসেছে পারফেক্ট টেনের উচ্ছ্বাসে। গালাতাসারেকে ৪-১ গোলে হারিয়ে ১০২ বছর পর মৌসুমের প্রথম ১০ ম্যাচের সবকটি জেতার কীর্তি গড়েছে কাতালানরা। লা লিগায় আট এবং চ্যাম্পিয়ন্স লিগে দুই জয়। এই ১০ ম্যাচে হান্সি ফ্লিকের দল করেছে ৪৩ গোল! ইস্তাম্বুলের রামস পার্কে গোল করেন বার্সার জোয়াও কানসেলো, ফেরমিন লোপেজ, অ্যান্থনি গর্ডন ও করিম আদেয়েমি। ইয়ামাল সরাসরি বানিয়ে দেন দুটি গোল। গত পরশু রাতে মাঠে নামা তিন স্প্যানিশ ক্লাবই ভেসেছে জয়ের উচ্ছ্বাসে। ঘরের মাঠে পাবলো বারিওস ও আদেমোলা লুকম্যানের গোলে ১০ জনের ম্যানইউকে ২-০ ব্যবধানে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। নাপোলির বিপক্ষে ভিয়ারিয়াল জিতেছে ৩-১ গোলে। আতলেতিকোর কাছে হারের পর ম্যানইউতে শুরু হয়েছে ‘গৃহদাহ’। ক্লাব কর্তৃপক্ষকে ধুয়ে দিয়েছেন ম্যানইউর আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। মাঠে ও মাঠের বাইরে ম্যানইউ ধুঁকলেও ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল রয়েছে জয়ের ধারায়। দ্বিতীয়ার্ধে সাত মিনিটের ঝড়ে লিলকে ৩-০ গোলে হারিয়েছে গানাররা। ইতালির চ্যাম্পিয়ন ইন্টার মিলান ঘরের মাঠে ৪-৩ গোলে হেরেছে বেলজিয়ামের ক্লাব ব্রুগের কাছে। জার্মানির চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ভাইকিংয়ের মাঠে ৫৩ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল। এরপর হ্যারি কেইনের জোড়া গোল ও লুইস দিয়াজের লক্ষ্যভেদে বায়ার্ন এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। কিন্তু ৭৪ মিনিটে মাইকেল ওলিসের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া বায়ার্ন ৯০ মিনিটে ফের গোল হজম করে জয়বঞ্চিত হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

টানা তিন সেঞ্চুরি করা উইকহ্যামকে নিয়ে আসছে উইন্ডিজ

টানা তিন সেঞ্চুরি করা উইকহ্যামকে নিয়ে আসছে উইন্ডিজ

ধুঁকছে ম্যানইউ দশে দশ বার্সা

ধুঁকছে ম্যানইউ দশে দশ বার্সা

আবুধাবি টেস্ট ড্র ছোট ভুলে বড় হতাশা

ছোট ভুলে বড় হতাশা

পদত্যাগের মিছিল অলিম্পিকে, একদিনে আরও তিন

পদত্যাগের মিছিল অলিম্পিকে, একদিনে আরও তিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম