Logo
Logo
×

Advertisement

খেলা

জাতীয় ব্যাডমিন্টনে ৬১৬ শাটলার

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় ব্যাডমিন্টনে ৬১৬ শাটলার

Advertisement

চোটের দরুন খেলা হচ্ছে না গতবারের পুরুষ এককের চ্যাম্পিয়ন খন্দকার আবদুস সোয়াদের। আজ শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিশ্ববিদ্যালয় ও সংস্থার ৮৮ দলের রেকর্ড ৬১৬ শাটলার অংশ নিচ্ছেন।

পুরুষ একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন পাবেন এক লাখ ৪০ হাজার টাকা, রানার্সআপ এক লাখ। মহিলাদের একক ও দ্বৈতে পুরস্কার যথাক্রমে এক লাখ ও ৬০ হাজার টাকা। মিশ্র দ্বৈতেও চ্যাম্পিয়ন এক লাখ, রানার্সআপ ৬০ হাজার টাকা। মোট প্রাইজমানি ১০ লাখ টাকা। সেরা খেলোয়াড় পাবেন ইলেকট্রিক বাইক।

ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানা বলেন, ‘জাতীয় পর্যায়ে নারীদের অংশগ্রহণ একশর আশপাশে থাকে। ব্যাডমিন্টনে প্রাইজমানি দীর্ঘদিন ছিল না। গতবার থেকে বড় অঙ্কের প্রাইজমানি চালু হয়েছে। আশা করি, সামনে নারী-পুরুষ সমান অর্থ পাবে।’ শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামের আলো ও শীতাতপ নিয়ন্ত্রণের সমস্যা নিয়েও প্রশ্ন উঠেছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল জানান, ত্রুটিপূর্ণ আলো জাতীয় ক্রীড়া পরিষদ ঠিক করেছে। তবে দীর্ঘদিনের এসির সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন। ডিসেম্বরে ইউনেক্স আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে ক্রীড়া প্রতিমন্ত্রী সমাধানের আশ্বাস দিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সামর্থ্যরে ঘাটতি, না মানসিকতার?

সামর্থ্যরে ঘাটতি, না মানসিকতার?

রিয়ালের জ্যোৎস্না রাতে ম্যানইউর অমাবস্যা!

রিয়ালের জ্যোৎস্না রাতে ম্যানইউর অমাবস্যা!

অভিজ্ঞতায় পিছিয়ে মেয়েরা

অভিজ্ঞতায় পিছিয়ে মেয়েরা

জাতীয় ব্যাডমিন্টনে ৬১৬ শাটলার

জাতীয় ব্যাডমিন্টনে ৬১৬ শাটলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম