Logo
Logo
×

Advertisement

খেলা

রিয়ালের জ্যোৎস্না রাতে ম্যানইউর অমাবস্যা!

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রিয়ালের জ্যোৎস্না রাতে ম্যানইউর অমাবস্যা!

Advertisement

‘দর্শক গাঁটের পয়সা খরচ করে খেলা দেখতে আসে। ওরা খুশিমনে ঘরে ফিরে গেছে। ওদের পয়সা উসুল।’ জার্মান ক্লাব আরবি লিপজিগকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর এই মন্তব্য রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিওর। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে রিয়ালের জয়ে যদি দর্শকদের পয়সা উসুল হয়, তাহলে কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান দিওমান্দের তাক লাগানো গোল হতে পারে বোনাস।

বিরতির আগে বার্নার্দো সিলভা গোলের খাতা খোলার পর দ্বিতীয়ার্ধে আরও তিনবার বল জালে পাঠান আর্দা গুলের, এমবাপ্পে ও দিওমান্দে। এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের প্রতিটি ম্যাচেই গোল পেলেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের টানা তৃতীয় জয়ের রাতে দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্য সুপ্রসন্ন হয়নি। ডেকলান রাইসের গোলে আর্সেনাল ২-২ গোলে ড্র করে বায়ার্ন মিউনিখের সঙ্গে। ম্যানইউর কপাল আরও খারাপ। ইতালির ক্লাব লেক কোমো ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ম্যানইউকে। এ নিয়ে টানা সাত ম্যাচে জয়শূন্য রইল ম্যানইউ। চ্যাম্পিয়ন্স লিগে গত ৩০ বছরে এটা ম্যানইউর সবচেয়ে বড় হারের দ্বিতীয় নজির।

৭০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বদলি হিসাবে দিওমান্দে মাঠে নামার সময় দর্শকরা আনন্দে শিস দেন। ১৭ মিনিট পর নিজের সাবেক ক্লাবের বিপক্ষে দুর্দান্ত ভলিতে গোলের পুরস্কার হিসাবে আবারও দিওমান্দেকে দর্শকদের শিস। রিয়ালের হয়ে শেষ চার ম্যাচে এটি দিওমান্দের তৃতীয় গোল। লিপজিগ থেকে এ মৌসুমে আইভরি কোস্টের এই মিডফিল্ডার রিয়ালে আসেন ১৪০ মিলিয়ন ইউরো (১৮৯ মিলিয়ন ডলার) ট্রান্সফার ফিতে।

ফাইনালে গতবার হেরে যাওয়া আর্সেনাল মিউনিখে ভাগ্যপ্রসূত ড্র করে ৮২ মিনিটে রাইসের গোলে। ম্যাচে প্রথম গোল অবশ্য গানারদের। এবেরেচি এজে লিড এনে দেওয়ার পর বিরতির আগে হ্যারি কেইনের দুরন্ত পাসে আলফনসো ডেভিস বায়ার্নকে ম্যাচে ফেরান। দ্বিতীয়ার্ধে কেইনের পেনালটি গোলে এগিয়ে যায় বায়ার্ন। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইংলিশ ফরোয়ার্ডের এটি দশম গোল। কিন্তু আর্সেনাল শেষ পর্যন্ত স্বাগতিকদের জিততে দেয়নি।

এক নজরে ফল

লিল ২ : ৪ গালাতাসারে

কোমো ৪ : ১ ম্যানইউ

রিয়াল মাদ্রিদ ৪ : ১ লিপজিগ

বায়ার্ন মিউনিখ ২ : ২ আর্সেনাল

ইন্টার মিলান ১ : ০ শাখতার

স্পোর্তিং ২ : ৩ লাস্ক

অ্যাস্টন ভিলা ৩ : ১ ভাইকিং

ক্লাব ব্রুগা ৩ : ০ লাঁস

রিয়াল বেতিস ১ : ০ ফেইনুর্দ

Advertisement

Advertisement

আরও পড়ুন

সামর্থ্যরে ঘাটতি, না মানসিকতার?

সামর্থ্যরে ঘাটতি, না মানসিকতার?

রিয়ালের জ্যোৎস্না রাতে ম্যানইউর অমাবস্যা!

রিয়ালের জ্যোৎস্না রাতে ম্যানইউর অমাবস্যা!

অভিজ্ঞতায় পিছিয়ে মেয়েরা

অভিজ্ঞতায় পিছিয়ে মেয়েরা

জাতীয় ব্যাডমিন্টনে ৬১৬ শাটলার

জাতীয় ব্যাডমিন্টনে ৬১৬ শাটলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম