Logo
Logo
×

Advertisement

খেলা

হ্যারি ব্রুক যেন হ্যারি পটার

Advertisement

পারভেজ আলম চৌধুরী

পারভেজ আলম চৌধুরী

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হ্যারি ব্রুক যেন হ্যারি পটার

Advertisement

মাত্র ২২ দিন আগে ওডিআইতে শুবমান গিলের গড়া দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন হ্যারি ব্রুক। গত পরশু রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করা ইংল্যান্ড অধিনায়ক ব্রুক শেষ পর্যন্ত ১১৬ বলে ২০২ রানের ইনিংস খেলেন। যদিও ম্যাচে শ্রীলংকা জয়ী হয় দুই উইকেট হাতে রেখে। লাল বলের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার ব্রুক ওয়ানডে ফরম্যাটের মেজাজেও যে ব্যাট করতে পারঙ্গম, তার উৎকৃষ্ট উদাহরণ হয়ে রইল পিন্ডিতে লংকান বোলারদের পিন্ডি চটকে ২১ চার ও ১০ ছক্কার মারমার কাটকাট ব্যাটিং। তার ব্যাটে ভর করে ইংল্যান্ড চার উইকেটে ৪২৯ রান তুলেছিল ৫০ ওভারে। যেটি শ্রীলংকা টপকে যায় এক বল হাতে রেখে। আট উইকেটে ৪৩০ রান করে। ওয়ানডের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ (৪৩৮/৯) রান তাড়া করে জেতার নজির। দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার ৪৩৫ তাড়া করে জিতেছিল ২০ বছর আগে। ওয়ানডের ইতিহাসে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।

জেকে রওলিংয়ের বিশ্বব্যাপী পাঠকনন্দিত হ্যারি পটার বইয়ের ঐন্দ্রজাল হ্যারি ব্রুকের ব্যাটিংয়ে যেন প্রতিভাত হয়েছে পরশু পিন্ডির রজনীতে। হ্যারি পটারের পাতায় পাতায় যেমন সহজিয়া, বংশানুক্রমে চলে আসা অতিপ্রাকৃত ব্যাপার-স্যাপার মোহাবিষ্ট করে পাঠককে, ব্রুকের বৃহস্পতিবারের ব্যাটিংও ছিল যেন অতিপ্রাকৃত (পড়ুন অতি আক্রমণাত্মক)। দুর্লভ টেকনিক, আধুনিককালের অকুতোভয় বাল্লেবাজি, যাতে ধ্রুপদি ঘরানা এবং রক এন রোলের সহজাত সংমিশ্রণ-সবাই ছিল। ক্রিজে এসে প্রথম বল থেকেই বোলারের ওপর চড়াও হওয়া, চার-ছয়ের বৃষ্টিতে নিজের ইনিংস ভিজিয়েও রোদেলা রাখা-সেটা লাল বলের ক্রিকেট হোক কিংবা সাদা-তিন সংস্করণেই টেমস নদীর ঢেউয়ের মতো প্রবাহমান। তর্কাতীতভাবে ব্রুক ইংল্যান্ডের সবচেয়ে অপরিহার্য ক্রিকেটার এবং সম্ভবত তিন সংস্করণেই বিশ্বের সেরা বহুমাত্রিক ব্যাটার। ১১৪ বলে ২০০ স্পর্শ করে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক এই ফরম্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরির গর্বিত মালিক হয়ে যান। পেছনে চলে যায় গিলের ১১৭ বলে দ্বিশতকের নজির, যা গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ভারতীয় ব্যাটার। কীর্তিমানরা ভিন্ন কিছু করে চিহ্ন রেখে যান তাদের কর্মে। ব্রুক কী করেছেন? তিনি আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে অভিজাত ক্লাবের সদস্য হয়েছেন একটি প্যাকেজ সম্পূর্ণ করে। কী সেটা? টি ২০তে সেঞ্চুরি, ওডিআইতে ডাবল সেঞ্চুরি এবং টেস্টে ট্রিপল সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড ক্রিস গেইল এই দুর্লভ ট্রেবল প্রথম করে দেখিয়েছেন। ব্রুক দ্বিতীয়। এরপর হ্যারি ব্রুককে হ্যারি পটার বলবেন নাকি বলবেন না, সে সিদ্ধান্ত আপনার।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম