Logo
Logo
×

Advertisement

খেলা

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

Advertisement

এ বছর এপ্রিলে মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ের নায়ক রোনান সুলিভান প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় ফুটবল দলে। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) শনিবার জমা দিয়েছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি। দলে আরেক নতুন মুখ ইংল্যান্ডের নবম স্তরের লিগ মলটন এফসিতে খেলা ফরোয়ার্ড মাহি খান। সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত পানেনকা শটে বাংলাদেশের জয়সূচক গোল করেছিলেন রোনান। তিনি মার্কিন ক্লাব সেন্ট যোসেফস হকসের হয়ে খেলেন কলেজ ফুটবলে। মাহিও রোনানের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে খেলেছেন। আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

দলে ফিরেছেন দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। ইনজুরির দরুন আসিয়ান কাপে খেলতে না পারা ফরোয়ার্ড ফয়সাল আহমেদও আছেন প্রাথমিক দলে। তবে প্রাথমিক দলে জায়গা হয়নি শাকিল আহাদ, মঞ্জুরুর রহমান ও শাহরিয়ার ইমনের। ২৮ সদস্যের দলের বাইরে অনুশীলনের জন্য রাখা হয়েছে দুই গোলকিপার মোহাম্মদ আসিফ ও ইসহাক আকন্দকে।

সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ছয় দলের আসরে এ-গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলংকা। বি-গ্রুপে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল ও ১৭ নভেম্বর ফাইনাল।

সাফের আগের আসরগুলোয় প্রাথমিক তালিকায় ৩৫ জন ফুটবলারের নাম থাকত। প্রতিযোগিতা শুরুর আগের দিন জমা দিতে হতো ২৩ জনের চূড়ান্ত তালিকা। এবার নিয়ম বদলেছে। তিন সপ্তাহ আগে ২৮ জনের দল চূড়ান্ত করতে হবে। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, ফিফা উইন্ডোর বাইরে কয়েকটি ম্যাচ থাকায় পরিবর্তনের সুযোগ রাখতে ২৮ জনের তালিকা করা হয়েছে। তিন সপ্তাহ আগে তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ায় মাঝের সময়ে কোনো ফুটবলার ভালো খেললেও তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকছে না। চোট, ফর্ম কিংবা শৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে পরিবর্তনের প্রয়োজন হলে কী হবে, সেই প্রশ্নেরও সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি। আজ দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ফুটবলারদের রিপোর্টিং।

বাংলাদেশ প্রাথমিক দল

গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান। ডিফেন্ডার : তপু বর্মণ বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তারিক কাজী ও জায়ান আহমেদ। মিডফিল্ডার : মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়

হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।

ফরোয়ার্ড : ফারহান আলী, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম মোহাম্মদ ইব্রাহিম, মিনহাজুল করিম, রোনান সুলিভান, মাহি খান ও শুকি ইতোফুসা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম