Logo
Logo
×

Advertisement

খেলা

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

Advertisement

জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফে আবারও বদল। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরুর আগে সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হাসান আল মামুন। সাবেক এই অধিনায়কের পদত্যাগের কথা শনিবার নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চার বছরেরও বেশি সময় জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকার পর হাসান আল মামুনের এই সিদ্ধান্ত ঘিরে দেশের ফুটবল মহলে তৈরি হয়েছে কৌতূহল। তবে কেন তিনি পদত্যাগ করলেন, তার নির্দিষ্ট কারণ এখনো প্রকাশ্যে আসেনি। ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় হবে সাফ চ্যাম্পিয়নশিপ। আজ জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে। ২০২২ সালের ৯ মার্চ স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সহকারী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন হাসান আল মামুন। কাবরেরার সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন তিনি। পরে প্রধান কোচের দায়িত্বে পরিবর্তন এলেও জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন মামুন। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক। অবসর নেওয়ার পর কোচিংয়ে যোগ দেন। চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচিং স্টাফে কাজ করার অভিজ্ঞতা নিয়েই জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে এসেছিলেন মামুন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম