Logo
Logo
×

Advertisement

খেলা

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

সংগৃহীত

Advertisement

২৪ ঘণ্টার ব্যবধানে জোড়া যুদ্ধে মুখোমুখি সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। প্রথম দ্বৈরথ বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হবে ক্যাম্প ন্যু-এর সবুজ গালিচায় মৌসুমের প্রথম এল ক্লাসিকো। দ্বিতীয়টি আগামীকাল রাতে লন্ডনে ব্যালন ডি’অর অনুষ্ঠানের লাল গালিচায়। বর্ষসেরার পুরস্কারের বড় দুই দাবিদার এবার বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। পুরস্কার দেওয়া হবে গত মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে সাংবাদিকদের ভোটে। ভোটাভুটি আগেই শেষ। সোমবার রাতে শুধু চূড়ান্ত ফল ঘোষণার পর বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে ব্যালন ডি’অর ট্রফি। এর আগে রবিবাসরীয় ক্লাসিকোয় সবার চোখ থাকবে ইয়ামাল ও এমবাপ্পের ওপর। নয় ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার চূড়ায় রয়েছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে গত দুই মৌসুমে কোনো শিরোপা না জেতা রিয়াল। নতুন বিতর্ক এড়াতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ সম্প্রচারের জন্য আজ বার্সার ডেরা ক্যাম্প ন্যু’তে বসানো হবে ৪০টি ক্যামেরা। এর মধ্যে কয়েকটি ক্যামেরা শুধু ইয়ামাল ও এমবাপ্পেকে অনুসরণ করবে। ডাগআউটে বিশেষ ক্যামেরার নজরদারিতে থাকবেন দুই কোচ হান্সি ফ্লিক ও জোসে মরিনিও। রিয়ালের কোচ হিসাবে দ্বিতীয় মেয়াদে এটাই মরিনিওর প্রথম ক্লাসিকো। তার প্রথম মেয়াদে (২০১০-২০১৩) নানা বিতর্কিত ঘটনায় এল ক্লাসিকো রূপ নিয়েছিল ‘হেল ক্লাসিকোয়’। মরিনিওর কোচিংয়ে বার্সার বিপক্ষে ১৭ ম্যাচে রিয়ালের জয় ছিল পাঁচটি। হার ছয়টি। বাকি ছয় ম্যাচ ড্র হয়। সেবার ক্যাম্প ন্যু’তে প্রথম ক্লাসিকোয় ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল মরিনিওর রিয়াল।

এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন। ক্লাসিকোর আগের ম্যাচে চ্যাম্পয়ন্স লিগে পিএসজির কাছে ৪-২ গোলে হেরেছে বার্সা। মৌসুমের প্রথম হার কাতালানদের জন্য বড় ধাক্কা। বিপরীতে টানা চার জয়ে নিজেদের গুছিয়ে নিয়েছে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের চার ম্যাচের নিষেধাজ্ঞা শাপে বর হয়েছে রিয়ালের জন্য। ভিনির জায়গায় দারুণ খেলছেন তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্দে। তবে লিগে ফর্মের বিচারে বার্সাই আজ এগিয়ে। আগের নয় ম্যাচে গড়ে চারটির বেশি করে গোল তাদের। ফ্লিকের কোচিংয়ে গ তদুই মৌসুমে রিয়ালের বিপক্ষে সাত ম্যাচের ছয়টিই জিতেছেন ইয়ামাল, রাফিনিয়ারা। মাত্র তিন মাস আগে রিয়ালের দায়িত্ব নেওয়ায় পরিণত বার্সার সঙ্গে নিজের উদীয়মান দলের তুলনায় ঘোর আপত্তি মরিনিওর। তবে জয়ের প্রশ্নে চিরকালীন সত্যিটাই বললেন রিয়াল কোচ, ‘ক্লাসিকোয় অতীতের ভূমিকা থাকে না। এটা এমন এক অনন্য ম্যাচ, যা দেখতে ফুটবলবিশ্ব থমকে যায়। আশা করি, দারুণ লড়াই হবে এবং আমরা জিতব। তবে জিততে হলে আপনাকে সেরা ফুটবল খেলতে হবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম