Logo
Logo
×

Advertisement

খেলা

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে শনিবার মিরপুরে শুরু বাংলাদেশ দলের অনুশীলনে এলেন মোহাম্মদ আশরাফুল। মুশফিকুর রহিমকে টিপস দিতে দেখা যায় তাকে। ব্যাটারদের নিয়ে কাজ করেন প্রায় আড়াই ঘণ্টা। রাতে মোহাম্মদ আশরাফুল জানতে পারেন তিনি আর বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার তিনদিন আগে আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও তার চুক্তির মেয়াদ বাকি ছিল তিন মাস। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারপ্রাপ্ত ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দিন।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আশরাফুলকে বিসিবি থেকে তার অব্যাহতির খবর জানানোর পর এই সাবেক ক্রিকেটার হোয়াটসঅ্যাপ গ্রুপে কাল রাতে ‘থ্যাংক ইউ’ লিখে নিজের বিদায়ের খবর নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে, জাপানে এশিয়ান গেমস এবং আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং ব্যর্থতা আশরাফুলকে সরিয়ে দেওয়ার মূল কারণ।

আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে আশরাফুলের। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দিলেও চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বিসিবির অন্য কোনো দায়িত্বে থাকবেন তিনি। বিসিবি থেকে এমনটিই জানানো হয়েছে তাকে। গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘আজ আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, জাতীয় দলের সঙ্গে আর থাকছি না।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম