Logo
Logo
×

Advertisement

খেলা

দুই সেঞ্চুরির একদিন

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুই সেঞ্চুরির একদিন

Advertisement

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথমদিন সেঞ্চুরি পেয়েছেন ঢাকার মোহাম্মদ নাঈম ও ময়মনসিংহের মাহফিজুল ইসলাম। দুজনই অপরাজিত। নাঈম ১৭১ রানে, মাহফিজুল ১৫৬। শনিবার চার ম্যাচের একটি ম্যাচে টসই হয়নি বৃষ্টির দরুন। কক্সবাজারে এই ম্যাচের দুই দল সিলেট ও খুলনা। বাকি তিন ম্যাচের দুটিতে সেঞ্চুরি হয়েছে। রাজশাহীর মাঠে টস জিতে ব্যাট করতে নামা ঢাকা নাঈমের সেঞ্চুরির সহায়তায় দিনশেষে ২৯৩ রান করেছে তিন উইকেট হারিয়ে। ৮৮ রানে তারা হারিয়েছিল তিন উইকেট। এরপর আর কোনো উইকেট হারায়নি ঢাকা। প্রথম শ্রেণির ক্রিকেটে নাঈমের সপ্তম সেঞ্চুরি আসে ১৪৩ বলে। ১৭১ রানে পৌঁছেন তিনি ২৪২ বল খেলে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে দিনের দ্বিতীয় সেঞ্চুরি আসে ময়মনসিংহের মাহফিজুলের ব্যাট থেকে। তার ১৫৬ রানের সহায়তায় দিনশেষে ময়মনসিংহের সংগ্রহ চার উইকেটে ২৯৯।

এদিকে সিলেট একাডেমি মাঠে বরিশালের বিপক্ষে প্রথমদিন রংপুর স্কোর বোর্ডে জমা করেছে পাঁচ উইকেটে ৩২০ রান। আবদুল্লাহ আল মামুন ৬১ রানে অপরাজিত। ৭৭ রান করে আউট হন মিম মোসাদ্দেক।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ও রাজশাহী

ঢাকা প্রথম ইনিংস ২৯৩/৩ (মোহাম্মদ নাঈম ১৭১*, আনিসুল ইসলাম ১৯ আশিকুর রহমান ১৬, মাহিদুল ইসলাম ৮৪*। আসাদুজ্জামান পায়েল ২/৪১)।

ময়মনসিংহ ও চট্টগ্রাম

ময়মনসিংহ প্রথম ইনিংস ২৯৯/৪ (মাহফিজুল ইসলাম ১৫৬*, খালিদ হাসান ৩৬ মুনিম শাহরিয়ার ৫৬, আবদুল মজিদ ৩৪। হাসান মুরাদ ৩/৭৭)।

রংপুর ও বরিশাল

রংপুর প্রথম ইনিংস ৩২০/৫ (অনিক সরকার ৪১, মিম মোসাদ্দেক ৭৭

ইকবাল হোসেন ৪৮, নবিন ইসলাম ৩২, আবদুল্লাহ আল মামুন ৬১*

আলাউদ্দিন বাবু ৪৬*। জাওয়াদ আবরার ১/৩৪)।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম