Logo
Logo
×

Advertisement

খেলা

চারে চার মোহামেডান

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চারে চার মোহামেডান

Advertisement

জিতেই চলেছে মোহামেডান। জয়ের পর জয়। গোলের পর গোল। সাদা-কালোদের জয়রথ ছুটছেই। এবার ঢাকা ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিল তারা। মোহামেডানের জয় ৪-০ গোলে। এদিকে পিডব্লুডিকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। মোহামেডানের মতো সিটি ক্লাবও ৪-০ গোলে জয়ী হয় আরামবাগের বিপক্ষে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয় শনিবার। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডানের ফরোয়ার্ড শাহরিয়ার ইমন, সুলেমান দিয়াবাতে, মোজাফফরভ ও আরিফ হোসেন গোল করেন। এই জয়ে চার ম্যাচে পুরো ১২ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এনগং স্যাম জুনিয়র স্টিফেনের দেওয়া একমাত্র গোলে জয়ী হয় পুলিশ এফসি। পয়েন্ট টেবিলে শীর্ষে পুলিশ। পাঁচ ম্যাচে তাদের ১৩ পয়েন্ট। পুলিশ এক ম্যাচ বেশি খেলেছে মোহামেডানের চেয়ে। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে সিটি ক্লাবের বড় জয়ে অবদান রাখেন উইঙ্গার শায়াক দোস্ত। জোড়া গোল করেন তিনি। অপর দুটি গাল এনামুল ও ওকাফোর। আরামবাগের ডাবলুর ৬৮ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিয়ে খেলতে হয় আরামবাগকে। এই জয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ক্লাব।

চট্টগ্রাম সিটি এফসিকে ৪-২ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে জয়ে ফিরল কিংস। ম্যাচের ১৩ মিনিটে সোনাম আশিসের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম সিটি এফসি। কিংসের ২৮ মিনিটে মোহাম্মদ হৃদয়ের পাস থেকে সমতা ফেরান রবসন রবিনহো। চার মিনিট পর কিংসকে এগিয়ে দেন কাইকে। ৫০ মিনিটে ব্যবধান বাড়ান রাকিব হোসেন। ৭৮ মিনিটে পেনালটি থেকে নিজের দ্বিতীয় গোল করেন কাইকে। শেষদিকে পেনালটি থেকে জাফর ইকবাল একটি গোল করেন চট্টগ্রাম সিটি এফসির হয়ে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম