Logo
Logo
×

Advertisement

খেলা

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যাল

ওয়েলসকে রুখে দিল বাংলাদেশের অদম্য কিশোর বাহিনী

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ওয়েলসকে রুখে দিল বাংলাদেশের অদম্য কিশোর বাহিনী

Advertisement

প্রথমবার আয়োজিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ শুরু করেছে বাংলাদেশ। শক্তিশালী ওয়েলসকে রুখে দিয়েছে বাংলাদেশের অদম্য কিশোররা। আজারবাইজানের বাকুতে শনিবার অনুষ্ঠিত ম্যাচ গোলশূন্য ড্র হয়। ১৯১ দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। ৪০ মিনিটের ম্যাচে প্রতিটি দলে খেলোয়াড় আটজন। জি-গ্রুপে ওয়েলস ছাড়াও বাংলাদেশের সঙ্গী পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি।

ওয়েলসকে রুখে দিলেও দলের পারফরম্যান্সে মন ভরেনি কোচ আকবর হোসেনের। তার মতে, ‘নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি ছেলেরা। সহজ সুযোগ নষ্ট করায় প্রাপ্তির আনন্দের মধ্যেও রয়ে গেল আক্ষেপ।’ বাংলাদেশ দলের গোলকিপার শ্রীনাথ হালদার বলেন, ‘ওয়েলস শারীরিকভাবে আমাদের চেয়ে শক্তিশালী। আমার লক্ষ্য ছিল ম্যাচে ক্লিনশিট রাখা। সেটা করতে পেরেছি। আশা করি, সামনের ম্যাচেও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব।’

আজারবাইজান থেকে পাঠানো বাফুফের ভিডিওবার্তায় কোচ বলেন, ‘দলের পারফরম্যান্সে আমি তেমন খুশি নই। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। ওরা শারীরিক ও টেকনিক্যালি অনেক শক্তিশালী। বিশেষ

করে বিল্ড-আপে আমরা অনেক ভুল করেছি।

ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ আমরাই মিস করেছি।’

বাংলাদেশকে আজ দুটি ম্যাচ খেলতে হবে। দিনের প্রথম ম্যাচ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগালের বিপক্ষে। রাতে আরও একটি ম্যাচ। কোচ বলেন, ‘সকালে পর্তুগাল ম্যাচ। রাতে আরেকটি। অনুশীলনের সময় নেই। প্রথম ম্যাচের ভুলগুলো ভিডিও সেশনে শোধরানোর চেষ্টা করব।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

সাফের প্রাথমিক দলে রোনান সুলিভান

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

আজ রাতে ক্লাসিকো কাল ব্যালন ডি’অর

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

ব্যাটিং কোচ আশরাফুলকে অব্যাহতি

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়লেন হাসান আল মামুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম