Logo
Logo
×

Advertisement

খেলা

নতুন কুঁড়ি স্পোর্টস

দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে ৪০ খুদে প্রতিভা

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেড় লাখের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিকেএসপির দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচিতে জায়গা করে নিল ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ আটটি ইভেন্টের ৪০ ক্রীড়াবিদ। তাদের সামনে এবার উচ্চতর প্রশিক্ষণের পাশাপাশি এইচএসসি পর্যন্ত পড়াশোনার সুযোগ। দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ প্রথম আসরে অংশ নেয় দেড় লাখেরও বেশি খুদে প্রতিভাবান খেলোয়াড়। সেখান থেকে বাছাইয়ে ৩০৬ জন পেয়েছিল বিকেএসপিতে নিবিড় আবাসিক প্রশিক্ষণের সুযোগ। সেই শিবিরে বয়স, প্রশিক্ষণের স্তর, দক্ষতা ও পারফরম্যান্স মূল্যায়ন করে চূড়ান্ত করা হয়েছে সেরা ৪০ জনকে।

বাছাইয়ে ক্রিকেটে নির্বাচিত ১০ জনের মধ্যে সাতজনই মেয়ে। কাবাডিতে পাঁচজনের মধ্যে চারজন এবং ফুটবলে পাঁচজনের মধ্যে চারজন মেয়ে। সাঁতার, জুডো ও উশুতে দুজন করে, কারাতে ও তায়েকোয়ান্দোয় তিনজন করে মেয়ে সুযোগ পেয়েছে। অ্যাথলেটিক্সে চারজন এবং ব্যাডমিন্টনে তিনজন। বিকেএসপিতে থেকে আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে নিয়মিত অনুশীলন ও পড়াশোনা চালিয়ে যেতে পারবে এই ৪০ ক্রীড়াবিদ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘বিশৃঙ্খলা কি এই প্রথম?’

‘বিশৃঙ্খলা কি এই প্রথম?’

সাফের প্রস্তুতি জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইট বিভ্রাট

জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইট বিভ্রাট

নতুন কুঁড়ি স্পোর্টস দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে ৪০ খুদে প্রতিভা

দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে ৪০ খুদে প্রতিভা

এমবাপ্পের জোড়া গোল, ইয়ামালের জোড়া মিস

এমবাপ্পের জোড়া গোল, ইয়ামালের জোড়া মিস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম