Logo
Logo
×

Advertisement

খেলা

সাফের প্রস্তুতি

জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইট বিভ্রাট

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে প্রস্তুতির শুরুতেই বিঘ্ন ঘটেছে। জাতীয় স্টেডিয়ামে প্রথমদিনের অনুশীলন শেষ করতে পারলেন না কোচ টমাস ডুলি। জ্বলেনি ফ্লাডলাইট। সন্ধ্যা নামতেই আলো-আঁধারির মধ্যে অনুশীলন চালিয়ে যাওয়া ছিল ঝুঁকিপূর্ণ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অনুশীলন শেষ করতে হয় কোচকে। ৫ নভেম্বর শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে অব্যবস্থাপনা প্রশ্ন তুলে দিল প্রস্তুতির পরিবেশ নিয়ে।

সোমবার বিকাল ৪টায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরুর কথা ছিল জামাল ভূঁইয়াদের। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নতুন মুখ ইংল্যান্ড প্রবাসী মাহি খান ও অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। আধা ঘণ্টা পর শুরু হয় অনুশীলন। প্রথমদিনের সেশনে সংবাদমাধ্যমের জন্য নির্ধারিত ১৫ মিনিটের চেয়ে বেশি সময় রেখেছিল বাফুফে।

এখন বিকাল সোয়া ৫টার পর সন্ধ্যা নামে। জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইট না জ্বলায় আলো কমতে থাকে। অন্ধকারে অনুশীলন চালিয়ে গেলে চোটের ঝুঁকি বাড়তে পারত। জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে যোগাযোগ করেও আলো জ্বালানোর ব্যবস্থা করা যায়নি। শেষ পর্যন্ত বিকাল সাড়ে ৫টার পর অনুশীলন বন্ধ করতে বাধ্য হন ডুলি। এদিকে আসিয়ান কাপে তিন ম্যাচেই হেরেছে দল। শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে নয় গোল হজম করতে হয়েছে। সাফে প্রথম ম্যাচে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে না-ও পাওয়া যেতে পারে। ফলে বিকল্প খুঁজতে হচ্ছে কোচকে। ১৮ বছর বয়সি মাহি খানের দিকে নজর। ইংল্যান্ড প্রবাসী এই তরুণ প্রথম সিনিয়র জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়ে উচ্ছ্বসিত, ‘মাত্র ১৮ বছর বয়সে প্রথমবারের মতো জাতীয় সিনিয়র দলের ক্যাম্পে ডাক পেয়েছি। আমি গর্বিত। আমার পরিবারের সবাইও ভীষণ খুশি।’ তিনি বলেন, ‘কোচের পরিকল্পনা মাঠে শতভাগ বাস্তবায়নের চেষ্টা করব। উজবেকিস্তানে অনূর্ধ্ব-২০ দলের হয়ে এএফসি বাছাইপর্বে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইব।’

তপু বর্মণও মনে করেন, সাফে ভালো শুরু করাটা জরুরি। আসিয়ান কাপে চোটের কারণে খেলতে পারেননি। ফিট হয়ে ফিরেছেন তিনি। হামজার অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি হবে স্বীকার করে তপুর বার্তা, দলগতভাবে খেলতে পারলে ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘বিশৃঙ্খলা কি এই প্রথম?’

‘বিশৃঙ্খলা কি এই প্রথম?’

সাফের প্রস্তুতি জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইট বিভ্রাট

জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইট বিভ্রাট

নতুন কুঁড়ি স্পোর্টস দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে ৪০ খুদে প্রতিভা

দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে ৪০ খুদে প্রতিভা

এমবাপ্পের জোড়া গোল, ইয়ামালের জোড়া মিস

এমবাপ্পের জোড়া গোল, ইয়ামালের জোড়া মিস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম