Logo
Logo
×

Advertisement

খেলা

সাদমানের আক্ষেপ

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রায় দেড় বছর পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন সাদমান ইসলাম। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানের ইনিংস খেলেও তৃপ্ত নন বাংলাদেশের এই ওপেনার। তার আক্ষেপ, সেঞ্চুরির পর ইনিংস আরও বড় করতে পারেননি। সাদমানের বিদায়ের পর মাত্র ১৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ২৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

বৃহস্পতিবার দ্বিতীয়দিনের খেলা শেষে সাদমান বলেন, ‘এখানে আমাদের আরও ভালো করা উচিত ছিল। আমরা যদি টপঅর্ডারে রানটা ১৫০, ১৭০ কিংবা ২০০ পর্যন্ত নিতে পারতাম, তাহলে দলের রান ৪৫০-৫০০-তে যেতে পারত। আমাদের ভুল হয়েছে। পরেরবার এমন পরিস্থিতি এলে ইনিংস যত বড় করা যায়, সেই চেষ্টা থাকবে।’ আগের দিন ৯৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করা সাদমান সকালে নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করার পর বেশিক্ষণ টিকতে পারেননি। তার মতে, সকালে দ্রুত উইকেট হারানোই বড় ধাক্কা। বিশেষ করে লিটন দাসের সঙ্গে জুটি বড় করতে পারলে পরিস্থিতি ভিন্ন হতো। সাদমান বলেন, ‘সকালে আমাদের দ্রুত উইকেট পড়েছে। আমি ও লিটন আরেকটু টিকে থাকলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো।’

ওয়েস্ট ইন্ডিজও ভালো কিছু আশা করছে। ঢাকা টেস্টের দ্বিতীয়দিন শেষে সমান অবস্থানে আছে দুদল, এমনটাই মনে করছেন ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেল। তিনি বলেন, ‘এই মুহূর্তে ম্যাচটা সমানে সমান। আগামীকাল (আজ) আমরা যদি আরও এক-দুটি বড় জুটি গড়তে পারি, তাহলে এগিয়ে যেতে পারব। এটাই আমাদের লক্ষ্য।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঢাকা টেস্টের দ্বিতীয়দিন সাদমানের সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস্

সাদমানের সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস্

সাদমানের আক্ষেপ

সাদমানের আক্ষেপ

মানবিক হামজা

মানবিক হামজা

জাতীয় ব্যাডমিন্টন মোংলার জেলেকন্যার মাথায় প্রথম মুকুট

মোংলার জেলেকন্যার মাথায় প্রথম মুকুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম