Logo
Logo
×

Advertisement

খেলা

ঢাকা টেস্টের দ্বিতীয়দিন

সাদমানের সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস্

শেষে বাংলাদেশ ২৭২ ওয়েস্ট ইন্ডিজ ১৩৪/৪

Advertisement

Icon

জ্যোতির্ময় মণ্ডল

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

এক রানের অপেক্ষায় ছিলেন সাদমান ইসলাম। দ্বিতীয়দিনের দ্বিতীয় বলেই দুই রান নিয়ে বাঁ-হাতি ওপেনার পেয়ে যান নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। কিন্তু সবসময় সকাল দেখে বোঝা যায় না দিনটা কেমন যাবে। বৃহস্পতিবার যেমন মিরপুরে প্রথম টেস্টের দ্বিতীয়দিনের সকাল বাংলাদেশের জন্য হয়ে গেল সন্ধ্যা। ৯৯ রান নিয়ে দিনটা শুরু করা সাদমান ১০৫-এ অভিষিক্ত স্পিনার জোশুয়া বিশপের লেগ বিফোরের শিকার হলে, বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ২২১ রানে। সাদমানের সাজঘরে ফেরা ওয়েস্ট ইন্ডিজের কপাল খুলে দেয়। শেষ ছয় উইকেট ৫১ রানে লাপাত্তা। প্রথমদিনের ২১৩/৩ সহসা হয়ে যায় ২৭২। ঢাকা টেস্টের দ্বিতীয়দিনের সকালের সেশনে প্রথম ইনিংসে বাংলাদেশের নাটকীয় পতনের জন্য দায়ী জোমেল ওয়ারিক্যান। এই বাঁ-হাতি ক্যারিবীয় স্পিনার টেস্টে চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে তিনশ পেরোতে দেননি। তবে অর্ণবের প্রভাবে বৃষ্টি ও ম্রিয়মান আলোয় দিনের খেলা যখন আগেভাগে শেষ হয়, ওয়েস্ট ইন্ডিজ ১৩৪/৪। বাংলাদেশ লড়াই করে সফরকারীদের চার উইকেটের তিনটি তুলে নেয় শেষ বিকালে। তাইজুল ইসলামের জোড়া শিকার স্বাগতিকদের সজীব রাখে ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ১৩৮ রানে। দ্বিতীয়দিনের শেষ সেশনে বৃষ্টি-বিরতির পর মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে ক্যাম্পবেলকে ফেরায় বাংলাদেশ। অফ-স্টাম্পের বাইরের দিকে যাওয়া বলে খোঁচা দেন ক্যাম্পবেল। স্লিপে বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন নাজমুল। ক্যাম্পবেল ও ত্যাগনারায়ণ চন্দরপলের দ্বিতীয় উইকেট জুটিতে ৬১ রান যোগ হওয়ার পর এই সাফল্য। এরপর একই ওভারে জোড়া আঘাত হানেন তাইজুল। সিলি মিড-অফে দাঁড়িয়ে নিচু হয়ে কাভেম হজের রক্ষণাত্মক শটে দারুণ ক্যাচ নেন মুমিনুল হক। পরের বলে ডিপ স্কয়ার লেগে উড়িয়ে মারতে গিয়ে তানজিদ হাসানের ক্যাচে ফেরেন আমির জাঙ্গু। এক উইকেটে ৯০ রান থেকে ৯৭ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে ত্যাগনারায়ণ ও জাস্টিন গ্রিভস পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৩৭ রান যোগ করেন। আম্পায়াররা স্থানীয় সময় বিকাল ৪টা ৩৫ মিনিটে খেলা বন্ধ করে দেন। ৪৩ রানে অপরাজিত ত্যাগনারায়ণ। গ্রিভস ১৫ রানে অপরাজিত। হাফ সেঞ্চুরি করা ক্যাম্পবেলকে দুবার ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

পাঁচ রানের সময় পয়েন্টে তার সহজ ক্যাচ ফেলেন নাঈম হাসান। এরপর ২২ রানে শরীফুল ইসলাম ফিরতি ক্যাচ নিতে ব্যর্থ হন। দুবার ‘জীবন’ পেয়ে ক্যাম্পবেল ফিফটি করেন।

এরআগে তিন উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয়দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে বাংলাদেশ শেষ পাঁচ উইকেট মাত্র ১৯ রানে হারিয়ে ২৭২ রানে অলআউট হয়। ওয়ারিকান ও অভিষিক্ত বিশপ মিলে সাত উইকেট নেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঢাকা টেস্টের দ্বিতীয়দিন সাদমানের সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস্

সাদমানের সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস্

সাদমানের আক্ষেপ

সাদমানের আক্ষেপ

মানবিক হামজা

মানবিক হামজা

জাতীয় ব্যাডমিন্টন মোংলার জেলেকন্যার মাথায় প্রথম মুকুট

মোংলার জেলেকন্যার মাথায় প্রথম মুকুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম