সিলেট টেস্টে মুমিনুলের বদলে অমিত
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে শনিবার প্রথম টেস্টে হারের দিন দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। প্রথম টেস্টের দলে একটিমাত্র পরিবর্তন আনা হয়েছে। কনকাশনজনিত কারণে মুমিনুল হক ছিটকে যাওয়ায় তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি ব্যাটার অমিত হাসান। সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর। কনকাশনে আক্রান্ত কোনো খেলোয়াড়কে মাঠে ফেরার আগে বাধ্যতামূলকভাবে অন্তত সাতদিন বিশ্রামে থাকতে হয়। সেই নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল।
