Logo
Logo
×

Advertisement

খেলা

ব্যাটারদের মতো ব্যর্থ স্পিনাররাও

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্যাটারদের মতো ব্যর্থ স্পিনাররাও

Advertisement

ম্যাচ শুরুর আগেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের চোটের ধাক্কা। ম্যাচের মধ্যে মাথায় আঘাত পেয়ে ছিটকে যান মুমিনুল হক। তাদের অনুপস্থিতিতে ঢাকা টেস্টে ব্যাটিংয়ের দায়িত্ব নেওয়ার কথা ছিল অন্যদের। কিন্তু দায়িত্বশীলতার বদলে একের পর এক বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। দুই ইনিংসেই সবচেয়ে বাজে শটে ফিরেছেন তাওহিদ হৃদয়। পরে স্পিনাররাও পারেননি প্রত্যাশা পূরণ করতে। সব মিলিয়ে শনিবার ঢাকা টেস্টের চতুর্থদিনে ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সমীকরণ আরও কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য।

দুই ইনিংসেই হৃদয়ের শট নির্বাচন ছিল বিস্ময়কর। প্রথম ইনিংসে জশুয়া বিশপের বলে বড় শট খেলতে গিয়ে বোল্ড হন তিনি। দ্বিতীয় ইনিংসেও একই ভুল। রোস্টন চেজের দ্বিতীয় বলেই ক্রিজ ছেড়ে বড় শট খেলতে গিয়ে মিড-অনে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন। তবে শুধু হৃদয় নন, অন্য ব্যাটারদের শট নির্বাচনও ছিল প্রশ্নবিদ্ধ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখন পর্যন্ত চার সিরিজে সাত ম্যাচ খেলে তিনটি টেস্ট জিতেছে বাংলাদেশ। এছাড়া একটি ম্যাচ ড্র করায় তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট, যা মোট (৮৪) পয়েন্টের ৪৭.৬২ শতাংশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে চারে ছিল বাংলাদেশ। পাঁচে থাকা ভারতের ঝুলিতে ৫১.৫২ শতাংশ পয়েন্ট। বাংলাদেশ হেরে যাওয়ায় এক ধাপ উন্নতি হয়েছে ভারতের। বাংলাদেশ নেমে গেছে পাঁচে। কাল হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ফাইনাল খেলা এখন খুবই কঠিন। প্রথম সংবাদ সম্মেলনে আমি যা বলেছিলাম, আমরা একটি করে ম্যাচ নিয়ে ভাবছি। এই ম্যাচে আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। এখন দ্বিতীয় ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিরপুরে হার, ফাইনালের পথ এখন অন্ধকার!

মিরপুরে হার, ফাইনালের পথ এখন অন্ধকার!

ব্যাটারদের মতো ব্যর্থ স্পিনাররাও

ব্যাটারদের মতো ব্যর্থ স্পিনাররাও

ক্যারিবীয়দের কিস্তিমাত তিন কৌশলে

ক্যারিবীয়দের কিস্তিমাত তিন কৌশলে

সিলেট টেস্টে মুমিনুলের বদলে অমিত

সিলেট টেস্টে মুমিনুলের বদলে অমিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম