বাংলাদেশকে ‘স্বাগত’ জানাবেন ছয় প্রোটিয়া পেসার
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ওঠার রেশ শেষ না হতেই নতুন অভিযানের প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ আফ্রিকা। টেস্টের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এবার বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য সোমবার টেম্বা বাভুমার নেতৃত্বে ১৫ সদস্যের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার আনরিখ নরিয়ে ও টপঅর্ডার ব্যাটার টনি ডি জর্জি। এছাড়া ব্যাটিং লাইনআপের গভীরতা বাড়াতে আড়াই বছর পর দলে ফেরানো হয়েছে জুবায়ের হামজাকে। ৩১ বছর বয়সি এই প্রোটিয়া ব্যাটার সবশেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি টনি ডি জর্জি। অন্যদিকে এক টেস্ট খেলে কুঁচকির চোটে ছিটকে যান নরিয়ে। অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাঁচজন।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট এবং ২৩ নভেম্ব^র সেঞ্চুরিয়নে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের দুটি ভেন্যুই সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে। এ ধরনের ভেন্যুতে পেসাররা পান বাড়তি সুবিধা। সেটা মাথায় রেখে বিশেষজ্ঞ ও অলরাউন্ডার মিলিয়ে ছয় পেসার নিয়ে স্কোয়াড সাজিয়েছে স্বাগতিকরা। সেখানে নরিয়ে, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের সঙ্গে আছেন ড্যান প্যাটারসন, উইয়ান মুল্ডার ও করবিন বশ।
বাংলাদেশের পেস বিভাগ নিয়েও সতর্ক দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর আমাদের লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে একই ছন্দ ধরে রাখা। আমরা জানি বাংলাদেশ দল কতটা বিপজ্জনক হতে পারে। আমাদের কন্ডিশনেও তাদের পেসাররা যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারে।’
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, আইডেন মার্করাম, করবিন বশ, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিজকে, সাইমন হার্মার, আনরিখ নরিয়ে, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, টনি ডি জর্জি, জুবায়ের হামজা।
