Logo
Logo
×

Advertisement

খেলা

বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। রোববার রাতে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। একাধিকবার অননুমোদিত প্রবেশের চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে বিসিবি। সোমবার বিকালে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় বিষয়টি সামনে আনে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির ভাষ্য, অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টার পাশাপাশি সেটি ব্যবহার করে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সন্দেহজনক বার্তা পাঠানো হচ্ছে। এসব বার্তায় অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও বেটিং ওয়েবসাইটের লিংকের পাশাপাশি ফিশিং লিংকও সংযুক্ত করা হয়েছে। এ অবস্থায় বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিংকে প্রবেশ না করার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করেছে বোর্ড।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক করা, সেটি খোলা কিংবা সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে এসব বার্তা এড়িয়ে চলার পাশাপাশি লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা অ্যাকাউন্টে প্রবেশের গোপন তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সিলেটে চ্যালেঞ্জ, প্রস্তুত স্যামি

সিলেটে চ্যালেঞ্জ, প্রস্তুত স্যামি

বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা

বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা

আসাদুজ্জামানের পাঁচ উইকেট, আল আমিনের সেঞ্চুরি

আসাদুজ্জামানের পাঁচ উইকেট, আল আমিনের সেঞ্চুরি

বাংলাদেশকে ‘স্বাগত’ জানাবেন ছয় প্রোটিয়া পেসার

বাংলাদেশকে ‘স্বাগত’ জানাবেন ছয় প্রোটিয়া পেসার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম