আসাদুজ্জামানের পাঁচ উইকেট, আল আমিনের সেঞ্চুরি
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
স্বাগতিক খুলনার বিপক্ষে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে আল আমিনের সেঞ্চুরিতে দারুণ লড়াই করেছে ময়মনসিংহ। তবুও জাতীয় ক্রিকেট লিগের শেষদিনে হারের মুখে তারা। বৃষ্টি না হলেও চারদিনের ম্যাচের দুদিন খেলা হয়নি রাজশাহীতে। কাল তৃতীয়দিনে ঢাকার বিপক্ষে আট উইকেটে ২৮৮ রান করেছে বরিশাল। বগুড়ায় রাজশাহীর আসাদুজ্জামান পায়েল রংপুরের বিপক্ষে ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেট নিয়েছেন। চট্টগ্রামে সিলেটের বিপক্ষে আজ শেষদিনে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ১০১ রান। হাতে নয় উইকেট।
দীর্ঘদিন পর শতক পেলেন আল আমিন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি। খুলনার ২৮৮ রানের জবাবে প্রথম ইনিংসে ময়মনসিংহ ১০৮ রান করে ফলো-অনে পড়ে। দ্বিতীয় ইনিংসে আল আমিনের শতকে তারা নয় উইকেটে ৩১৫ রান করে। আব্দুল মজিদ করেন ৫৯ রান। এক উইকেট হাতে রেখে ময়মনসিংহের লিড ১৩৫ রানের। শেখ পারভেজ হোসেন চার উইকেট নেন। চট্টগ্রামে দুই ইনিংসেই ২১৮ রানে অলআউট সিলেট। প্রথম ইনিংসে আট রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেছে চট্টগ্রাম। ২২৭ রানের লক্ষ্যে এক উইকেট হারিয়ে চট্টগ্রামের ১২৬ রান। ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচে বরিশালের মোহাম্মদ আব্দুল্লাহর হাফ সেঞ্চুরিতে (৬২) আট উইকেটে ২৬৬ করে বরিশাল।
রাজশাহীর আসাদুজ্জামান ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের ম্যাচে রংপুর প্রথম ইনিংসে তোলে ২৫৬ রান। রাজশাহী প্রথম ইনিংসে ২৩১ এবং দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ১১০ রান করে। লিড ৮৫ রানের।
